বিশ্বকাপ উপলক্ষে হোয়াটসঅ্যাপে নতুন ৪ ফিচার
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬ জুন, ২০২৬, ১৬:৪৪
ফিফা বিশ্বকাপ ফুটবলের পর্দা ওঠার আর বেশি দেরি নেই। এরই মধ্যে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক উন্মাদনা। এই আবহে ব্যবহারকারীদের জন্য একাধিক নতুন ফিচার চালু করেছে WhatsApp।
জনপ্রিয় ক্রীড়া সামগ্রী নির্মাতা Adidas-এর সঙ্গে যৌথভাবে আনা এসব ফিচারের লক্ষ্য বিশ্বকাপের অভিজ্ঞতাকে আরও ইন্টারঅ্যাকটিভ ও উপভোগ্য করে তোলা।
অ্যানিমেটেড ম্যাচ বল
বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল ‘ট্রিওনডা’কে ডিজিটাল অভিজ্ঞতার অংশ হিসেবে যুক্ত করেছে হোয়াটসঅ্যাপ। এখন ব্যবহারকারীরা ফুটবল ইমোজি পাঠালে বা ফুটবল-সংক্রান্ত রিঅ্যাকশন ব্যবহার করলে স্ক্রিনে বিশেষ অ্যানিমেশন দেখতে পাবেন, যেখানে বলটিকে লাফাতে দেখা যাবে।
বিশেষ থিমের স্টিকার ও ভিডিও কল ইফেক্ট
বিশ্বকাপকে কেন্দ্র করে নতুন ফুটবল-ভিত্তিক স্টিকার প্যাক যুক্ত করা হয়েছে। গোল উদযাপন, পেনাল্টি মিস, বিতর্কিত সিদ্ধান্তসহ ম্যাচের বিভিন্ন মুহূর্ত সহজেই স্টিকারের মাধ্যমে প্রকাশ করা যাবে। পাশাপাশি ভিডিও কলেও যুক্ত হয়েছে নতুন ভিজ্যুয়াল ইফেক্ট।
ফুটবল ডিরেক্টরি
হোয়াটসঅ্যাপ চালু করেছে একটি বিশেষ ‘ফুটবল ডিরেক্টরি’। এর মাধ্যমে ব্যবহারকারীরা প্রিয় দলের আপডেট, লাইভ স্কোর, ম্যাচ কাউন্টডাউন, হাইলাইটস এবং টুর্নামেন্ট-সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য এক জায়গায় পাবেন। এছাড়া চ্যানেল অ্যাডমিনরা এখন তাদের আপডেট সরাসরি স্ট্যাটাস হিসেবেও প্রকাশ করতে পারবেন।
মেটা এআইয়ের মাধ্যমে খেলার আপডেট
Meta AI-এর সহায়তায় ব্যবহারকারীরা পয়েন্ট টেবিল, খেলোয়াড়দের পরিসংখ্যান এবং কোথায় খেলা দেখা যাবে—এসব তথ্য দ্রুত জানতে পারবেন।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, নতুন ফিচার যুক্ত হলেও ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তায় কোনো পরিবর্তন আসবে না। ব্যক্তিগত চ্যাট ও কল আগের মতোই এন্ড-টু-এন্ড এনক্রিপশনের সুরক্ষায় থাকবে।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, বিশ্বকাপের উত্তেজনাকে আরও সামাজিক, প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক করে তুলতেই হোয়াটসঅ্যাপের এই নতুন উদ্যোগ।
আরও পড়ুন
- • সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল
- • বিশ্বকাপ ট্রফির মূল্য জানলে অবাক হবেন
- • রোববার থেকে বর্ধিত সময়সূচিতে চলবে মেট্রোরেল
- • ট্রাম্প প্রশাসনের বিতর্কিত অভিবাসন নীতি বাতিল করল মার্কিন আদালত
- • অর্থনীতিবিদদের পূর্বাভাস: বিশ্বকাপ জিতবে ফ্রান্স, ব্যর্থ হতে পারে ব্রাজিল
- • পে-স্কেল বাস্তবায়নে নতুন আলটিমেটাম দিলেন চাকরিজীবীরা
- • মৌসুমীর পরিচালনায়, সেন্সর ছাড়পত্র পেল ‘বিচ্ছেদ বেদনা’
- • বিশ্বকাপ উপলক্ষে হোয়াটসঅ্যাপে নতুন ৪ ফিচার
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • রেলপথে নিরাপত্তাহীনতায় বাড়ছে ছিনতাই, প্রাণ সংশয়ে যাত্রীরা
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
- • বাংলাদেশ–তুরস্ক সাংস্কৃতিক সহযোগিতায় নতুন অধ্যায়, স্বাক্ষরিত হলো সমঝোতা স্মারক
