ফ্রি গুগল এআই সুবিধা দিচ্ছে টেকনো
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ জুন, ২০২৬, ২১:১০
স্মার্টফোন ব্র্যান্ড টেকনো বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য তিন মাসের বিনামূল্যে গুগল এআই প্রো সুবিধা চালু করেছে। এর মাধ্যমে নির্বাচিত গ্রাহকরা গুগলের বিভিন্ন প্রিমিয়াম এআই টুল ও সেবা ব্যবহার করতে পারবেন।
এই অফারের আওতায় ব্যবহারকারীরা ২ টেরাবাইট ক্লাউড স্টোরেজ, জিমেইলে জেমিনি এআই সংযুক্তি, উন্নত এআই প্রযুক্তির মাধ্যমে ছবি তৈরি ও সম্পাদনা এবং জেমিনি ও নোটবুকএলএম ব্যবহার করে স্মার্টভাবে পড়াশোনা ও গবেষণার সুযোগ পাবেন।
সুবিধাটি টেকনোর কয়েকটি নির্দিষ্ট মডেলে পাওয়া যাবে। এর মধ্যে রয়েছে ক্যামন ৫০ আলট্রা ৫জি, ক্যামন ৫০, পোভা কার্ভ ২ ৫জি, স্পার্ক ৫০ ৫জি, স্পার্ক ৫০ এবং স্পার্ক গো ৩।
গত ১৪ মে থেকে যোগ্য গ্রাহকরা ওটিএ আপডেটের মাধ্যমে অফারটি সক্রিয় করতে পারছেন। এরপর জেমিনি বা গুগল ওয়ান অ্যাপ ব্যবহার করে বিনামূল্যের ট্রায়াল সুবিধা গ্রহণ করা যাবে।
টেকনো জানিয়েছে, বিশ্বমানের এআই প্রযুক্তি আরও সহজে ব্যবহারকারীদের কাছে পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অফারসংক্রান্ত বিস্তারিত তথ্য টেকনোর অফিসিয়াল ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া যাবে।
আরও পড়ুন
- • ম্যাচের প্রথম গোল করে এগিয়ে গেল বসনিয়া-হার্জেগোভিনা
- • নোরা ফতেহির সঙ্গে কানাডার মঞ্চ মাতালেন বাংলাদেশের সঞ্জয়
- • ঘরের মাঠে বিশ্বকাপে জয়ের লক্ষ্যে কানাডা, মুখোমুখি বসনিয়া
- • আদ্-দ্বীনের রোগীদের ৬ হাসপাতালে চিকিৎসা দেওয়ার নির্দেশ
- • আজ কানাডায় বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান
- • রোববার জেনেভায় ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা চুক্তি স্বাক্ষর
- • কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- • অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডেতে একই স্কোয়াডে খেলবে বাংলাদেশ
- • লেবাননে হামলা অব্যাহত থাকলে পুনরায় যুদ্ধে নামার বার্তা ইরানের
- • জবির এমসিজে বিভাগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার আয়োজিত
- • পাবনায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরও ৩ জনের মৃত্যু, নিহত বেড়ে ৩
- • ধর্ষণের পর ভুক্তভোগীর সামাজিক লড়াই
- • আন্তর্জাতিক রাজনীতিতে প্রযুক্তির আধিপত্য
- • কোরবানির বর্জ্য: জনস্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকি
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • শিল্প বিপ্লবের নতুন ধাপে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব
- • স্ট্রেস ম্যানেজমেন্ট হতে পারে শিক্ষার্থীদের জন্য আশির্বাদ
- • রোহিঙ্গা: ভুলে যাওয়া সংকটের ভার
