২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৬:২৭

শিরোনাম
পূর্ববর্তী সরকারের ১,৩০০ উন্নয়ন প্রকল্প এখন সরকারের ‘গলার কাঁটা’: অর্থমন্ত্রী এক বছরে সেবা খাতে ঘুষ লেনদেন ১২ হাজার ৬৩৩ কোটি টাকা: টিআইবি ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ইরানের রোববার শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর 'বাংলাদেশ স্যাটেলাইট-১' থেকে ৫ বছরে নিট মুনাফা ১৬৪ কোটি টাকা বিদ্যুৎ বিভাগের ঘোষণা, ৯ ঘণ্টা বন্ধ থাকবে সরবরাহ জুলাইতেই মিলতে পারে মালয়েশিয়া শ্রমবাজারের সুখবর

নাটকীয়তার পর খেলতে রাজি পাকিস্তান, এখন চিন্তা বৃষ্টি

নাটকীয়তার পর খেলতে রাজি পাকিস্তান, এখন চিন্তা বৃষ্টি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:১০

নানা নাটকীয়তার পর অবশেষে গত ১০ ফেব্রুয়ারি সিদ্ধান্ত পরিবর্তন করেছে পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলতে রাজি হয়েছে তারা। রোববার শ্রীলঙ্কার কলম্বোয় মুখোমুখি হওয়ার কথা দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের।

তবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ ঘিরে দেখা দিয়েছে বৃষ্টির শঙ্কা। আবহাওয়া পূর্বাভাস বলছে, ম্যাচের দিন কলম্বোতে বৃষ্টির সম্ভাবনা অনেক বেশি। দিনভর আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং ম্যাচ চলাকালীন সময়েও বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কলম্বোয় বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়ার কথা ইন্ডিয়া ও পাকিস্তানের লড়াই। ম্যাচের দিনে বৃষ্টির সম্ভাবনা ধরা হচ্ছে প্রায় ৯৩ শতাংশ। বজ্রঝড়ের আশঙ্কা রয়েছে ২৬ শতাংশ। মোট বৃষ্টিপাত হতে পারে প্রায় ১২.১ মিলিমিটার। ফলে দিনের বড় অংশে মাঠ ও আউটফিল্ড ভিজে থাকার সম্ভাবনা রয়েছে।

তবে সন্ধ্যার দিকে কিছুটা স্বস্তির খবর রয়েছে। পূর্বাভাস বলছে, সন্ধ্যায় বৃষ্টির সম্ভাবনা নেমে আসতে পারে ১৩ শতাংশে। অর্থাৎ ম্যাচ শুরুর সময় ভারী বৃষ্টির আশঙ্কা তুলনামূলকভাবে কম।

গ্রুপ ‘এ’ থেকে নিজেদের দুই ম্যাচেই জয় পেয়েছে ভারত-পাকিস্তান। সূর্যকুমার যাদবের নেতৃত্বে টিম ইন্ডিয়া দারুণ ছন্দে আছে, অন্যদিকে পাকিস্তানও আত্মবিশ্বাসী। এই ম্যাচের জয়ী দল সুপার এইটে ওঠার পথে অনেকটাই এগিয়ে যাবে। তবে ম্যাচটি পরিত্যক্ত হলে দুই দলই পাবে এক পয়েন্ট করে।

আরও পড়ুন