ইরানের সামনে ৩০০ বিলিয়ন ডলারের প্রস্তাব
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫ জুন, ২০২৬, ২২:৫৭
নির্ধারিত শর্ত পূরণ করতে পারলে ইরান ৩০০ বিলিয়ন ডলারের পুনর্গঠন তহবিলে প্রবেশাধিকার পেতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে এ সুবিধা পেতে তেহরানকে সম্ভাব্য চুক্তির আওতায় দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে হবে বলে তিনি সতর্ক করেন।
সোমবার (১৫ জুন) মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, উপসাগরীয় দেশগুলোর অর্থায়নে গঠিত একটি তহবিলে ইরানের প্রবেশের সুযোগ থাকতে পারে, যদি দেশটি চুক্তির শর্ত যথাযথভাবে মেনে চলে।
তিনি দাবি করেন, ইরানের কট্টরপন্থি গোষ্ঠীগুলো সম্ভাব্য চুক্তি থেকে পাওয়া সুবিধাগুলোকে বড় করে দেখালেও এর বিনিময়ে তেহরানকে যে গুরুত্বপূর্ণ ছাড় দিতে হবে, তা আড়াল করার চেষ্টা করছে।
এ সময় ইরানের জন্য ২৪ বিলিয়ন ডলারের জব্দকৃত সম্পদ মুক্ত করার বিষয়টি সম্ভাব্য চুক্তির অংশ বলে যে আলোচনা চলছে, তা নাকচ করে দেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট।
ভ্যান্স বলেন, বিভিন্ন বিষয়ে আলোচনা চললেও জব্দকৃত অর্থ ছাড়ের বিষয়টি বর্তমান খসড়ার অন্তর্ভুক্ত নয়। যদিও সম্ভাব্য সমঝোতা চুক্তির পূর্ণাঙ্গ বিবরণ এখনো প্রকাশ করা হয়নি।
তিনি আরও বলেন, ইরানকে কোনো ধরনের অর্থনৈতিক সুবিধা দেওয়া হবে কি না, তা পুরোপুরি নির্ভর করবে দেশটি পারমাণবিক অস্ত্র কর্মসূচি থেকে সরে এসে দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতি কতটা বাস্তবায়ন করে তার ওপর।
ভ্যান্সের ভাষ্য, পারমাণবিক কর্মসূচি নিয়ে স্থায়ী সমঝোতা হলে ইরানের ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করার পথও উন্মুক্ত হতে পারে।
আরও পড়ুন
- • খামেনির স্বাক্ষর ছাড়াই ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা
- • ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর ট্রাম্প-ভ্যান্সের
- • স্পেনকে রুখে দিল কাপ ভার্দে, প্রথমার্ধ শেষে গোলশূন্য ড্র
- • ইরানের সামনে ৩০০ বিলিয়ন ডলারের প্রস্তাব
- • গণমাধ্যমকে তোষামোদ ছাড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • সুপার ওভারে নাটকীয় হার, বৈভবের ব্যর্থতায় শ্রীলঙ্কার কাছে নত ভারত
- • পশ্চিমবঙ্গের এনসিপিআই ‘বাংলাদেশে তৈরি’, দাবি অধীরের
- • ইরান চুক্তিতে চাপে নেতানিয়াহু, শঙ্কা নতুন সংঘাতের
- • পাবনায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরও ৩ জনের মৃত্যু, নিহত বেড়ে ৩
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
- • জবির এমসিজে বিভাগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার আয়োজিত
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • বিশ্বকাপ মিশনে যুক্তরাষ্ট্রে নিজস্ব শেফ ও খাবার নিয়ে হাজির নরওয়ে দল
- • শত দিন পরবর্তী বিএনপি সরকার: প্রতিশ্রুতির পথ নাকি প্রশ্নের পাহাড়?
- • ইভটিজিং সামাজিক অভিশাপের এক নীরব বিস্তার
- • মধ্যপ্রাচ্য যুদ্ধের শত দিন: আগুনের বৃত্তে দাঁড়িয়ে বিশ্বের ভবিষ্যৎ
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
