পশ্চিমবঙ্গের এনসিপিআই ‘বাংলাদেশে তৈরি’, দাবি অধীরের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫ জুন, ২০২৬, ২১:৩৭
পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়া (এনসিপিআই)। দলটিকে ঘিরে এবার বিস্ফোরক মন্তব্য করেছেন কংগ্রেস নেতা ও বহরমপুরের সাবেক সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। তার দাবি, এনসিপিআইয়ের জন্ম বাংলাদেশে এবং পরে সেটি ভারতে প্রবেশ করেছে।
সোমবার (১৫ জুন) বহরমপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অধীর চৌধুরী বলেন, বাংলাদেশ থেকে শুধু মানুষ নয়, রাজনৈতিক দলও ভারতে অনুপ্রবেশ করেছে। তিনি দাবি করেন, শেখ হাসিনাবিরোধী আন্দোলনের সময় বাংলাদেশে এই দলের জন্ম হয়েছিল এবং এখন সেটি দিল্লি পর্যন্ত পৌঁছে গেছে।
এনসিপিআই সম্প্রতি পশ্চিমবঙ্গের রাজনীতিতে আলোচনায় আসে, যখন তৃণমূল কংগ্রেসের ২০ জন বিদ্রোহী সাংসদ দলটিতে যোগ দেন। পরে দলটির ফেসবুক পেজে দাবি করা হয়, পশ্চিমবঙ্গে বর্তমানে তাদের ২০টি আসন রয়েছে, যা তাদের রাজ্যের বৃহত্তম সংসদীয় দলে পরিণত করেছে।
অধীর চৌধুরী দলটির নাম নিয়েও কটাক্ষ করেন। তিনি বলেন, ‘ন্যাশনাল সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়া নয়, এর নাম হওয়া উচিত ন্যাশনাল চিটিজেন্স পার্টি, কারণ তারা মানুষকে প্রতারণা করেছে।’
এ সময় তিনি মুর্শিদাবাদের কয়েকজন তৃণমূল সাংসদের দলবদল নিয়েও সমালোচনা করেন। অধীরের অভিযোগ, রাজনৈতিক সুবিধা, ক্ষমতার কাছাকাছি থাকা এবং ভবিষ্যৎ নিরাপদ করতেই তারা নতুন দলে যোগ দিয়েছেন।
তিনি আরও বলেন, টাকা, প্রলোভন, ভয় এবং ক্ষমতার লোভে দলবদলের এই সংস্কৃতি পশ্চিমবঙ্গের রাজনীতির জন্য নেতিবাচক বার্তা বহন করছে।
আরও পড়ুন
- • স্পেনকে রুখে দিল কাপ ভার্দে, প্রথমার্ধ শেষে গোলশূন্য ড্র
- • ইরানের সামনে ৩০০ বিলিয়ন ডলারের প্রস্তাব
- • গণমাধ্যমকে তোষামোদ ছাড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • সুপার ওভারে নাটকীয় হার, বৈভবের ব্যর্থতায় শ্রীলঙ্কার কাছে নত ভারত
- • পশ্চিমবঙ্গের এনসিপিআই ‘বাংলাদেশে তৈরি’, দাবি অধীরের
- • ইরান চুক্তিতে চাপে নেতানিয়াহু, শঙ্কা নতুন সংঘাতের
- • প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা
- • ঢাকার ৪ বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • পাবনায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরও ৩ জনের মৃত্যু, নিহত বেড়ে ৩
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
- • জবির এমসিজে বিভাগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার আয়োজিত
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • বিশ্বকাপ মিশনে যুক্তরাষ্ট্রে নিজস্ব শেফ ও খাবার নিয়ে হাজির নরওয়ে দল
- • শত দিন পরবর্তী বিএনপি সরকার: প্রতিশ্রুতির পথ নাকি প্রশ্নের পাহাড়?
- • ইভটিজিং সামাজিক অভিশাপের এক নীরব বিস্তার
- • মধ্যপ্রাচ্য যুদ্ধের শত দিন: আগুনের বৃত্তে দাঁড়িয়ে বিশ্বের ভবিষ্যৎ
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
