২৬ জুন ২০২৬, শুক্রবার, ২০:৫০

শিরোনাম
কূটনৈতিক সফর শেষে দেশে ফিরলেন তারেক রহমান সফর শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হলেন প্রধানমন্ত্রী নিত্যপণ্যের দামে ক্রেতাদের নাভিশ্বাস চীনের সঙ্গে বাংলাদেশের ১৭ সমঝোতা স্মারক সই সর্বোচ্চ জাকাত সংগ্রহকারী নির্বাচিত হলেন ডিসি ফরিদা খানম এনসিপিসহ ৭ দলকে ইসির শোকজ আশুরার শিক্ষা শান্তি ও ন্যায়ের পথ দেখায়: প্রধানমন্ত্রী ১ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা সরকারের: অর্থমন্ত্রী

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৫৮৯

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৫৮৯

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৬ জুন, ২০২৬, ১৯:২০

ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫৮৯ জনে পৌঁছেছে। এছাড়া আহত হয়েছেন প্রায় ২ হাজার ৯৮০ জন। দেশটির অন্তর্বর্তীকালীন সরকার জানিয়েছে, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম এখনও চলমান রয়েছে।

শুক্রবার (২৬ জুন) এক বৈঠকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানান, ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহের কাজ চলছে। একই সঙ্গে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত লা গুইরা অঙ্গরাজ্যে নিরাপত্তা জোরদারে সামরিক নিয়ন্ত্রণ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে রাজধানী কারাকাস ও আশপাশের এলাকায় ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। এতে বহু ভবন ক্ষতিগ্রস্ত হয় এবং ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি ঘটে।

ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে জরুরি সেবা সংস্থাগুলোর অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকায় প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রতিফলন/ এনজেএস

আরও পড়ুন