২৬ জুন ২০২৬, শুক্রবার, ২০:৫৩

শিরোনাম
কূটনৈতিক সফর শেষে দেশে ফিরলেন তারেক রহমান সফর শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হলেন প্রধানমন্ত্রী নিত্যপণ্যের দামে ক্রেতাদের নাভিশ্বাস চীনের সঙ্গে বাংলাদেশের ১৭ সমঝোতা স্মারক সই সর্বোচ্চ জাকাত সংগ্রহকারী নির্বাচিত হলেন ডিসি ফরিদা খানম এনসিপিসহ ৭ দলকে ইসির শোকজ আশুরার শিক্ষা শান্তি ও ন্যায়ের পথ দেখায়: প্রধানমন্ত্রী ১ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা সরকারের: অর্থমন্ত্রী

হাসপাতালের দুর্নীতিতে কোনো আপস নয়: শামা ওবায়েদ

হাসপাতালের দুর্নীতিতে কোনো আপস নয়: শামা ওবায়েদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ জুন, ২০২৬, ১৯:৩৩

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের দুর্নীতি ও অনিয়ম বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, হাসপাতালের স্বচ্ছতা নিশ্চিত করে রোগীদের মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করাই তার প্রধান লক্ষ্য।

শুক্রবার (২৬ জুন) হাসপাতাল পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, এই হাসপাতাল অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এখানে থাকা অনিয়ম দূর করে সেবার মান উন্নয়ন করা জরুরি।

তিনি আরও বলেন, হাসপাতালে এসে রোগীরা প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে অন্যত্র যেতে বাধ্য হলে তা প্রতিষ্ঠানের অদক্ষতার পরিচয়। দুর্নীতি বন্ধ করা গেলে হাসপাতালের কার্যক্রম আরও কার্যকর হবে এবং এ বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না।

প্রতিমন্ত্রী রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কেউ যাতে হাসপাতালে অনৈতিক কর্মকাণ্ড বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানান। এ জন্য সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে হাসপাতাল, প্রশাসন ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন