২৭ জুন ২০২৬, শনিবার, ১৫:৫৩

শিরোনাম
প্রধানমন্ত্রীর বিদেশ সফরের প্রশংসায় জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব গৃহীত বাংলাদেশকে ১১০ কোটি ডলারের জরুরি সহায়তা দেবে বিশ্বব্যাংক হরমুজ পাড়ি দিয়ে দেশের পথে ১১৫ দিন আটকে থাকা ক্রুড তেলবাহী জাহাজ জাতীয় পরিচয়পত্র নবায়নে নতুন উদ্যোগ, পর্যালোচনায় নির্বাচন কমিশন বিশ্বের শীর্ষ পাঁচ মৎস্যচাষী দেশের তালিকায় বাংলাদেশ বিশ্ববাজারের প্রভাবে দেশে স্বর্ণের দাম কমল কূটনৈতিক সফর শেষে দেশে ফিরলেন তারেক রহমান সফর শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হলেন প্রধানমন্ত্রী

ইরানি হামলার ভয়ে মার্কিন ঘাঁটি ইসরায়েলে সরানোর পরিকল্পনা আমেরিকার

ইরানি হামলার ভয়ে  মার্কিন ঘাঁটি ইসরায়েলে সরানোর পরিকল্পনা আমেরিকার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৭ জুন, ২০২৬, ১৪:৩৫

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি নতুন করে মূল্যায়ন করছে ওয়াশিংটন। নিরাপত্তার স্বার্থে উপসাগরীয় অঞ্চলের কয়েকটি সামরিক স্থাপনা ইসরায়েলে স্থানান্তরের সম্ভাবনাও বিবেচনায় রয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।

প্রতিবেদন অনুযায়ী, বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ নৌঘাঁটি সংস্কারের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি কুয়েত ও সৌদি আরবে মার্কিন সামরিক উপস্থিতি সীমিত করার বিষয়টিও বিবেচনায় রয়েছে। মার্কিন প্রশাসনের দুই কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়, প্রয়োজন হলে অঞ্চলের কিছু গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো ইসরায়েলে স্থানান্তর করা হতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সাম্প্রতিক ইরানি হামলায় বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরসহ একাধিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন) আনুষ্ঠানিকভাবে কোনো ক্ষয়ক্ষতির হিসাব প্রকাশ করেনি।

এদিকে চলমান সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও আলোচনা বাড়ছে। কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের এক জরিপে অংশ নেওয়া ৬০ শতাংশ ভোটার মনে করেন, ইরানের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সামরিক পদক্ষেপ প্রত্যাশিত ফল বয়ে আনেনি। একই সঙ্গে ৬১ শতাংশ উত্তরদাতা মনে করেন, যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি থেমে যাবে এমন নিশ্চয়তা নেই।

জরিপে ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের সমর্থকদের মধ্যেই এ বিষয়ে প্রায় একই ধরনের উদ্বেগের প্রতিফলন দেখা গেছে।

আরও পড়ুন