২৭ জুন ২০২৬, শনিবার, ১৭:০৫

শিরোনাম
ইতিবাচক অর্জনের কৃতিত্ব বাংলাদেশের মানুষের: জাতীয় সংসদে প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রেখেই সব দেশের সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা বিদেশি নাগরিকদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, শনাক্ত ৪৫ প্রধানমন্ত্রীর বিদেশ সফরের প্রশংসায় জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব গৃহীত বাংলাদেশকে ১১০ কোটি ডলারের জরুরি সহায়তা দেবে বিশ্বব্যাংক হরমুজ পাড়ি দিয়ে দেশের পথে ১১৫ দিন আটকে থাকা ক্রুড তেলবাহী জাহাজ জাতীয় পরিচয়পত্র নবায়নে নতুন উদ্যোগ, পর্যালোচনায় নির্বাচন কমিশন

যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তিতে ট্রাম্পের ছবি সংবলিত নতুন পাসপোর্ট উন্মোচন

যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তিতে ট্রাম্পের ছবি সংবলিত নতুন পাসপোর্ট উন্মোচন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৭ জুন, ২০২৬, ১৫:২৫

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে নতুন স্মারক পাসপোর্টের নকশা উন্মোচন করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘প্যাট্রিয়ট পাসপোর্ট’ নামে পরিচিত এই বিশেষ সংস্করণের পাসপোর্টে ট্রাম্পের ছবি ও স্বাক্ষর সংযোজন করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ পাসপোর্টটির নমুনা প্রকাশ করেন ট্রাম্প। পোস্টে তিনি লেখেন, “যুক্তরাষ্ট্রের নতুন পাসপোর্ট।” ছবিতে আরও লেখা ছিল, “Welcome, but behave yourself” (স্বাগত, তবে ভদ্রভাবে থাকুন)।

নতুন পাসপোর্টটি যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদ্‌যাপনের প্রতীক হিসেবে তৈরি করা হয়েছে। এতে ট্রাম্পকে গম্ভীর মুখভঙ্গিতে একটি ডেস্কের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পাসপোর্টে তার স্বাক্ষরও সংযুক্ত রয়েছে। ছবিটির পেছনে ব্যবহার করা হয়েছে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের মূল পাঠ।

এছাড়া পাসপোর্টের আরেকটি পাতায় ১৭৭৬ সালের স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাক্ষরের একটি ঐতিহাসিক চিত্রকর্ম এবং ‘United States of America 250’ লেখা সংযোজন করা হয়েছে।

হোয়াইট হাউসও সামাজিক যোগাযোগমাধ্যমে একই নকশার পাসপোর্ট প্রকাশ করে এটিকে ‘প্যাট্রিয়ট পাসপোর্ট’ নামে উল্লেখ করেছে।

এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছিল, আগামী ৬ জুলাই থেকে এই বিশেষ সংস্করণের পাসপোর্ট বিতরণ শুরু হবে। তবে এটি সীমিত সংখ্যায় পাওয়া যাবে। পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, ট্রাম্প-থিমযুক্ত এই স্মারক পাসপোর্ট কেবল ওয়াশিংটনে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে আবেদনকারীদের দেওয়া হবে এবং মজুত শেষ হওয়া পর্যন্ত বিতরণ অব্যাহত থাকবে।

এদিকে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে ট্রাম্পের ব্যক্তিগত উপস্থিতি আরও দৃশ্যমান করার উদ্যোগের অংশ হিসেবেও এই পদক্ষেপকে দেখা হচ্ছে। এর আগে কয়েকটি সরকারি ভবনে তার ছবি সংবলিত ব্যানার টাঙানো হয়েছে। এছাড়া ট্রেজারি বিভাগ জানিয়েছে, ভবিষ্যতে এক ডলারের নোটেও তার স্বাক্ষর যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

নতুন এই পাসপোর্ট কার্যকর হলে ট্রাম্প হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম দায়িত্বে থাকা প্রেসিডেন্ট, যার ছবি নাগরিকদের সরকারি ভ্রমণ নথিতে সংযুক্ত থাকবে বলে দাবি করা হয়েছে।

আরও পড়ুন