২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২১:১৫

শিরোনাম
শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল জ্বালানি সংকট, ব্রিকস ও শুল্ক ইস্যুতে সরকারের অবস্থান জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা নতুন রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত ইসি, দিনক্ষণ এখনো চূড়ান্ত নয় শাহজালাল বিমানবন্দরে অতিরিক্ত আন্তর্জাতিক ফ্লাইটে সাময়িক স্থগিতাদেশ

আপনার বোনকে বিহারে আনুন, আমরাই তাকে বাংলাদেশে পাঠাবো: ওয়াইসি

আপনার বোনকে বিহারে আনুন, আমরাই তাকে বাংলাদেশে পাঠাবো: ওয়াইসি

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৩৮

অক্টোবর-নভেম্বরে ভারতের বিহারে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যে রাজনৈতিক দলগুলো নির্বাচনী প্রচারে ব্যস্ত। তবে এবার রাজ্যের রাজনীতিতে নতুন ইস্যু হিসেবে উঠে এসেছে ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ বিরোধ।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক সমাবেশে অভিযোগ করেন, কংগ্রেস ও আরজেডি বাংলাদেশের অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে। তিনি বলেন, ‘বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কারণে জনসংখ্যাগত সংকট সৃষ্টি হচ্ছে এবং এটি নারীদের নিরাপত্তার জন্যও হুমকি।’

মোদির এই বক্তব্যের জবাবে ভারতের সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি বলছেন, বিহারে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উপস্থিতি নেই, বিশেষ করে সীমান্তবর্তী পূর্ণিয়া অঞ্চলে। তিনি তোপ দেগে বলেন, ‘মোদিজি বলেছেন বিহারে বাংলাদেশি আছে, কিন্তু তা সঠিক নয়। দিল্লিতে আপনার এক বোন আছেন, তাকে বাংলাদেশে পাঠান, আমরাই তাকে সীমান্ত দিয়ে ফেরত পাঠিয়ে দেব।’

ওয়াইসির মন্তব্যে সরাসরি ইঙ্গিত মিলেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে, যিনি গত বছর রাজনৈতিক উত্তেজনার কারণে দিল্লিতে বসবাস শুরু করেছেন।

আরও পড়ুন