২৪ জুন ২০২৬, বুধবার, ২৩:১২

শিরোনাম
জুলাইতেই মিলতে পারে মালয়েশিয়া শ্রমবাজারের সুখবর দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নে শুরু প্রস্তুতি পেনশনের ভোগান্তি কমাতে ওপিটিএমএস চালু করছে সরকার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৭ জুনে এ পর্যন্ত দেশে রেমিট্যান্স এল ২২৩ কোটি ডলার ৪ কোটি লিটার ভোজ্যতেল ও ২২ হাজার ৫০০ টন মসুর ডাল কেনার অনুমোদন স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়ার আয়োজন রাষ্ট্রপতির

খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়ার আয়োজন রাষ্ট্রপতির

প্রকাশিত: ০৫ ডিসেম্বর, ২০২৫, ১৬:০৭

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার ( ডিসেম্বর) জুমার নামাজের পর বঙ্গভবনের সকল মসজিদে মিলাদ দোয়া মাহফিলের আয়োজন করেছেন।

অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া করা হয়।

রাষ্ট্রপ্রধান বঙ্গভবন জামে মসজিদে জুমার নামাজে অংশ নেন। যেখানে তিনি তার সংশ্লিষ্ট সচিবগণ এবং বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে জুমার নামাজ আদায় করেন।

বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুহাম্মদ সাইফুল কবির সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া পরিচালনা করেন।

দেশের অন্যতম প্রবীণ রাজনীতিবিদ বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।

বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি কল্যাণের জন্যও দোয়া করা হয়।

রাষ্ট্রপতির পরিবারের সদস্যবর্গ, সংশ্লিষ্ট সচিবগণ, বেসামরিক সামরিক কর্মকর্তা এবং বঙ্গভবনের কর্মচারীরাও সেখানে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন