গোবিন্দগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার শ্রমিক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ মার্চ, ২০২৬, ১৭:১১
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সপ্তম শ্রেণির ছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগ উঠেছে এক শ্রমিকের বিরুদ্ধে। অভিযুক্ত শ্রমিক আব্দুল মোমিনকে (২৯) গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে ধর্ষণের ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
শুক্রবার (১৩ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার কোচাশহর ইউনিয়নের চাঁদপাড়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার মোমিন ওই এলাকার গেন্দা মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার দুপুর সাড়ে ১২টায় নির্যাতিত ছাত্রীটির মা (জরিনা বেগম) জুম্মার নামাজ আদায়ের জন্য বাড়ির বাইরে ছিলেন এবং তার বাবা (রঞ্জু মিয়া) বাড়ির পার্শ্ববর্তী বাজারে দর্জির দোকানে কাজে ব্যস্ত ছিলেন। সেই সুযোগে লম্পট আব্দুল মোমিন দুপুর আনুমানিক দেড়টার দিকে ফাঁকা বাড়িতে এসে মেয়েটিকে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে তার বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরপর ঘটনাটি কাউকে না জানাতে হুমকি দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। নামাজ শেষে জরিনা বেগম বাড়িতে ফিরে আসলে মেয়েটি তার মাকে সবকিছু খুলে বলে। পরবর্তী সময় বিষয়টি লোকমুখে জানাজানি হলে রাতে ধর্ষক আব্দুল মোমিনকে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে রাত ৯টার দিকে গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইমরুল কায়েসের নেতৃত্বে একটি টিম গিয়ে তাকে গ্রেপ্তার করে।
ভুক্তভোগী ছাত্রীর মা বলেন, ‘দুপুরে আমার স্বামী টেইলার্সের কাজে দোকানে ছিল। আমি মেয়েকে বাসায় একা রেখে বাচ্চাকে নিয়ে জুম্মার নামাজ পড়তে গিয়েছিলাম। নামাজ শেষে বাসায় ফিরে মেয়ের মুখে ঘটনাটি জানতে পারি। আমার মেয়ের চরম ক্ষতির জন্য মোমিন দায়ী। আমি মোমিনের উপযুক্ত শাস্তি চাই, আমি তার ফাঁসি চাই।’
গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. ফরহাদ আলী বলেন, ‘ধর্ষণের শিকার ছাত্রীটি রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালে আসার পর পরীক্ষা করে দেখা যায় তার এ্যাক্টিভ পারভাজাইন্যাল ব্লিডিং আছে।
এটি গুরুতর একটি বিষয় । আমরা তাকে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টেপ ক্রাইসিস ইউনিটে রেফার্ড করেছি। প্রাথমিক লক্ষণ দেখে ধারণা করা হচ্ছে তাকে ধর্ষণ করা হয়েছে।’
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, ‘ঘটনাটি জানার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আসামিকে গ্রেপ্তার করে। এ ঘটনায় শিক্ষার্থীর বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
আরও পড়ুন
- • জুলাইতেই বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী
- • ভারতের লখনৌতে কোচিং সেন্টারে আগুন, নিহত অন্তত ১৫
- • মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার সম্ভাবনা কম
- • শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে চার দিনে জমা ১৭ লাখ টাকার বেশি
- • তাপপ্রবাহে বিপর্যস্ত ফ্রান্স, বন্ধ শত শত স্কুল
- • শনিবারের এইচএসসি পরীক্ষা সম্পর্কিত নতুন নির্দেশনা
- • ‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ভারত-বাংলাদেশ সম্পর্কের নয়’
- • ৯ জেলায় রাত ১টার মধ্যে ঝড় হওয়ার আশঙ্কা
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • আরেকটি অঘটনের খুব কাছে গিয়েও জয় পেল না সৌদি আরব
