২২ জুন ২০২৬, সোমবার, ২১:৫৪

শিরোনাম
ভারতের লখনৌতে কোচিং সেন্টারে আগুন, নিহত অন্তত ১৫ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার সম্ভাবনা কম শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে চার দিনে জমা ১৭ লাখ টাকার বেশি তাপপ্রবাহে বিপর্যস্ত ফ্রান্স, বন্ধ শত শত স্কুল শনিবারের এইচএসসি পরীক্ষা সম্পর্কিত নতুন নির্দেশনা ‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ভারত-বাংলাদেশ সম্পর্কের নয়’ ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ ‘গোড়া থেকে বুড়ো সবাই আর্জেন্টিনা’, খুদে ভক্তদের সঙ্গে কেয়া পায়েল চিড়িয়াখানা ছাড়ল আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ রাবিতে ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণার দাবি ছাত্রদল সভাপতির

ফরিদপুরে ভেজাল মধু তৈরি, ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরে ভেজাল মধু তৈরি, ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ মার্চ, ২০২৬, ২০:৪৭

ফরিদপুরের সদরপুর উপজেলায় ভেজাল মধু তৈরির দায়ে শেখ দুলাল নামের এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১৫ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়ার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

দণ্ডপ্রাপ্ত শেখ দুলাল সদরপুর উপজেলার কৃষ্ণপুর পূর্বকান্দি গ্রামের বাসিন্দা।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে কৃষ্ণপুরের পূর্বকান্দি গ্রামে অভিযান চালানো হয়। এ সময় ভেজাল মধু উৎপাদনের অভিযোগে শেখ দুলালকে আটক করা হয়। তিনি চাকের মধুর সঙ্গে চিনি, রং, কৃত্রিম ফ্লেভার ও ঘন চিনি মিশিয়ে ভেজাল মধু তৈরি করে বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন।

এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. কামাল হোসেনসহ সদরপুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন