হাদি হত্যায় অভিযুক্তদের জন্য কনস্যুলার অ্যাকসেস চাওয়া হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৬, ২১:৩৪
শরিফ ওসমান হাদি হত্যার অভিযোগে গ্রেপ্তার তিন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনতে দিল্লির কাছে কনস্যুলার অ্যাকসেস চেয়েছে ঢাকা। আর বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
সোমবার (১৬ মার্চ) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
ভারতে গ্রেপ্তার শরিফ ওসমান হাদির হত্যায় অভিযুক্তদের জন্য কনস্যুলার অ্যাকসেস চাওয়া নিয়ে এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ ইসলাম বলেন, কলকাতার সঙ্গে সরকার যোগাযোগ রাখছে। যাদের ধরা হয়েছে তাদের কনস্যুলার অ্যাকসেস পেতে সরকার সর্বপ্রকার চেষ্টা চালাচ্ছে। এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের কাজ করছে। প্রথমে দুজন গ্রেপ্তারের পর কনস্যুলার অ্যাকসেস চাওয়া হয়েছে। পাশাপাশি আরেকজনকে গ্রেপ্তারের পরও কনস্যুলার অ্যাকসেস চাওয়া হয়েছে। সরকার চেষ্টা করছে। আশা করি ভারত সহযোগিতা করবে। কনস্যুলার অ্যাকসেস পাওয়া বর্তমানে প্রক্রিয়াধীন।
বেশ কিছু আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্তের আহ্বান জানানো নিয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিএনপির অংশ হিসেবে গত ১৭ বছরে প্রতিটি মানবাধিকার লঙ্ঘনের জায়গা আমরা দেখে এসেছি।
যে র্যাবকে মানুষের সুরক্ষা ও আইন শৃঙ্খলা রক্ষার জন্য তৈরি করা হয়েছিল, গত ১৭ বছর আওয়ামী লীগ সরকার তাদের জনগণের বিরুদ্ধে ব্যবহার করেছে, মানবাধিকার লঙ্ঘন করতে ব্যবহার করা হয়েছে। বিএনপি একটি মানবিক দল ও মানবিক সরকার গঠন করেছে। মানবাধিকার যাতে প্রতিষ্ঠিত হয় এবং শক্তিশালি হয়, সে লক্ষ্যে সকল কাজ বিএনপি বিগত দিনেও করেছে, ভবিষ্যতেও করবে।
রাশিয়া থেকে তেল কেনা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, জ্বালানি মন্ত্রণালয় থেকে জানতে পেরেছি যে, আমাদের কোনো জ্বালানির সংকট এ মুহূর্তে নেই। ভবিষ্যতের পরিকল্পনার জন্য সব দেশের সঙ্গে জ্বালানি মন্ত্রণালয় কথা বলছে।
মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের পরিস্থিতি নিয়ে জানতে চাইলে শামা ওবায়েদ ইসলাম বলেন, যেসব বাংলাদেশিরা আসতে চাচ্ছেন বা পারছেন, দূতাবাস তাদের সহযোগিতা করছে। আর যারা আসতে পারছেন না, তাদের নিরাপত্তার বিষয়টিও সংশ্লিষ্ট বাংলাদেশ দূতাবাস দেখভাল করছে।
আরও পড়ুন
- • জলবায়ু তহবিল দ্রুত কার্যকর করার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে দুই মন্ত্রী ঢাকা ছাড়ছেন
- • ওয়ান ব্যাংক অ্যাপ থেকে নগদে টাকা আনার সুবিধা চালু
- • প্রধানমন্ত্রীর কার্যালয়ের নামে ভুয়া পেজ খুলে বিভ্রান্তি সৃষ্টি
- • আর্জেন্টিনা ম্যাচ ঘিরে জাবিতে সংঘর্ষের অভিযোগ
- • জাহেদ উর রহমান ইস্যুতে গুরুত্ব দিল না ভারত
- • তেহরানে তিন দিনের ছুটি, খামেনির দাফন ৬ জুলাই
- • সৌরবিদ্যুতে সুখবরের ইঙ্গিত দিলেন চিফ হুইপ!
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
