ওয়ান ব্যাংক অ্যাপ থেকে নগদে টাকা আনার সুবিধা চালু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ জুন, ২০২৬, ২১:১৩
গ্রাহকদের জন্য ডিজিটাল লেনদেন আরও সহজ ও নিরাপদ করতে ওয়ান ব্যাংক পিএলসির অ্যাপ থেকে মোবাইল আর্থিক সেবা নগদে টাকা আনার সুবিধা চালু হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর গুলশানে ওয়ান ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সেবাটির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক নিযুক্ত নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ এবং ওয়ান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহিত রহমান। এছাড়া উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মো. মোতাছিম বিল্লাহ বলেন, ব্যাংক ও মোবাইল আর্থিক সেবার মধ্যে আন্তঃসংযোগ ডিজিটাল আর্থিক সেবার বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ওয়ান ব্যাংকের সঙ্গে এই অংশীদারিত্ব গ্রাহকদের জন্য লেনদেন আরও সহজ করবে এবং আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণে সহায়ক হবে।
ওয়ান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহিত রহমান বলেন, গ্রাহকদের জন্য স্বাচ্ছন্দ্য ও নিরাপদ লেনদেন নিশ্চিত করতে ডিজিটাল ইকোসিস্টেম সম্প্রসারণে ব্যাংকটি গুরুত্ব দিচ্ছে। নগদের সঙ্গে এই উদ্যোগ তাৎক্ষণিক ও নিরাপদ লেনদেনের সুযোগ বাড়ানোর পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের ক্যাশলেস অর্থনীতির লক্ষ্য বাস্তবায়নেও সহায়ক হবে।
প্রতিফলন/ এনজেএস
আরও পড়ুন
- • কৃষক কার্ড ভাইরাল কবির হোসেনের মৃত্যু
- • ফ্লুমিনেন্সেতে আবেগঘন প্রত্যাবর্তন থিয়াগো সিলভার
- • রেফারিকে ‘চোর’ আখ্যা, বিশ্বকাপ থেকে বহিষ্কার ধারাভাষ্যকার
- • খামেনির জানাজা ও দাফনে ছয় দিনের কর্মসূচি ঘোষণা
- • জলবায়ু তহবিল দ্রুত কার্যকর করার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে দুই মন্ত্রী ঢাকা ছাড়ছেন
- • ওয়ান ব্যাংক অ্যাপ থেকে নগদে টাকা আনার সুবিধা চালু
- • প্রধানমন্ত্রীর কার্যালয়ের নামে ভুয়া পেজ খুলে বিভ্রান্তি সৃষ্টি
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • হামের উপসর্গে একদিনে ৫ জনের মৃত্যু
