২২ জুন ২০২৬, সোমবার, ২১:৫৮

শিরোনাম
ভারতের লখনৌতে কোচিং সেন্টারে আগুন, নিহত অন্তত ১৫ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার সম্ভাবনা কম শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে চার দিনে জমা ১৭ লাখ টাকার বেশি তাপপ্রবাহে বিপর্যস্ত ফ্রান্স, বন্ধ শত শত স্কুল শনিবারের এইচএসসি পরীক্ষা সম্পর্কিত নতুন নির্দেশনা ‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ভারত-বাংলাদেশ সম্পর্কের নয়’ ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ ‘গোড়া থেকে বুড়ো সবাই আর্জেন্টিনা’, খুদে ভক্তদের সঙ্গে কেয়া পায়েল চিড়িয়াখানা ছাড়ল আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ রাবিতে ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণার দাবি ছাত্রদল সভাপতির

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পাচ্ছেন যারা

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পাচ্ছেন যারা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৮ এপ্রিল, ২০২৬, ১৮:৫২

আগামী ১২ মে ভোটগ্রহণ হবে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে। ইতিমধ্যে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল অনুযায়ী বিএনপি জোট সংরক্ষিত নারী আসনে ৩৬টি আসন পাবে।

কারা পাচ্ছেন বিএনপি জোট থেকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। 

তবে চিফ হুইপ মো. নূরুল ইসলাম স্পষ্ট জানিয়েছেন, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নের ক্ষেত্রে রাজপথের পরীক্ষায় উত্তীর্ণ ও ত্যাগী নেত্রীরাই অগ্রাধিকার পাবেন।

তিনি বলেন, ‘রাজনীতিতে যারা দীর্ঘদিনের পরীক্ষিত এবং সংসদে কন্ট্রিবিউট করতে পারেন, তাদেরই আমরা অগ্রাধিকার দেব। আমি মনে করি, সংসদ নেতার সিদ্ধান্ত নির্ভুল হবে এবং তিনি সব সেকশনের রিপ্রেজেন্টেশন নিশ্চিত করবেন।’

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২১ এপ্রিল এবং ২২ ও ২৩ এপ্রিল মনোনয়ন যাচাই-বাছাই করা হবে। পরে ২৬ এপ্রিল বাতিল হওয়া মনোনয়নের বিষয়ে আপিল শুরু, নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল।

২৯ এপ্রিল মনোনয়ন প্রত্যাহার এবং ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী ১২ মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন