বিমানবন্দরে ৮৩ লাখ টাকার স্বর্ণ ও ৯ হাজার ডলারসহ গ্রেপ্তার ১
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২৬, ১৬:২৭
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮৩ লাখ টাকা মূল্যের ৫০০ গ্রাম স্বর্ণ, বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ মফিদুল ইসলাম (৪৩) নামের হজ কাফেলার মোয়াল্লেমকে গ্রেপ্তার করা হয়েছে।
বিমানবন্দরের আগমনী ক্যানোপি-২-এর খোলা কার পার্কিং এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকালে তার কাছ থেকে ৮৩ লাখ ৮৪ হাজার ৮৮০ টাকা মূল্যের ৪৯৯.১ গ্রাম স্বর্ণ এবং ৯ হাজার মার্কিন ডলার, ৮ হাজার ৫০১ সৌদি রিয়াল, ১ হাজার ৮০০ মিসরীয় পাউন্ড, ১৫০ রোমানিয়ান লিউ এবং ৮০ হাজার ১১৭ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া হজ কাফেলার মোয়াল্লেম মফিদুল ইসলাম খুলনা জেলার লবণচরা থানার বাসিন্দা।
এয়ারপোর্ট আর্মড পুলিশ জানিয়েছে, মফিদুল ইসলাম ওমরাহ হজ কাফেলার মোয়াল্লেম হিসেবে বৃহস্পতিবার এসভি-৮০৮ ফ্লাইটে সৌদি আরব থেকে সকাল ১০টা ৫০ মিনিটে ঢাকার বিমানবন্দরে অবতরণ করেন।
গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের আগমনী ক্যানোপি-২-এর খোলা কার পার্কিং এলাকা থেকে তাকে আটকের সময় তিনি পুলিশের উপস্থিতি টের পেয়ে সুকৌশলে পালানোর চেষ্টা করেন। পরে আটক করে এপিবিএন অফিসে এনে শরীর তল্লাশি ও তার সঙ্গে থাকা হাতব্যাগে তল্লাশি চালিয়ে ৪৯৯.১ গ্রাম স্বর্ণ এবং ৯ হাজার ইউএস ডলার, ৮ হাজার ৫০১ সৌদি রিয়াল, ১ হাজার ৮০০ মিসরীয় পাউন্ড, ১৫০ রোমানিয়ান লিউ এবং ৮০ হাজার ১১৭ টাকা উদ্ধার করা হয়।
মফিদুল ইসলামকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এপিবিএন জানিয়েছে, উদ্ধার স্বর্ণালংকারসমূহ বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীদের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাংলাদেশে এনেছে। মফিদুল দীর্ঘদিন বিমানবন্দরে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে জড়িত এবং রিসিভার হিসেবে কাজ করে আসছিলেন বলে জানা যায়। এ ঘটনায় তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল কবির বলেন, ‘বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধ ও অন্যান্য অপরাধ দমনে এয়ারপোর্ট এপিবিএন বরাবরের মতোই সক্রিয় ভূমিকা পালন করছে। স্বর্ণ ও মাদক চোরাচালানের অপতৎপরতা রোধে এয়ারপোর্ট এপিবিএন বদ্ধপরিকর। বিমানবন্দর ব্যবহার করে যেকোনো চোরাচালান রোধে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।’
আরও পড়ুন
- • রাজধানীতে ফের আকস্মিক ভূমিকম্প!
- • ভূমিকম্পে কেঁপে উঠলো রাজধানীসহ পুরো দেশ
- • চীন সফরে ২৪টি জে-১০সিই যুদ্ধবিমান কেনার আলোচনা
- • রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহযোগিতা চাইল বাংলাদেশ
- • সন্ধ্যা থেকে পাঁচ জেলায় মাঠে নামল বিজিবি
- • জুলাইতেই বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী
- • ভারতের লখনৌতে কোচিং সেন্টারে আগুন, নিহত অন্তত ১৫
- • মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার সম্ভাবনা কম
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • আরেকটি অঘটনের খুব কাছে গিয়েও জয় পেল না সৌদি আরব
