রুমির পরিচালনায় মেরির মিউজিক ভিডিও “আগুন”
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৬, ১৯:১০
গীতিকার হিসেবে সংগীতাঙ্গনে আত্মপ্রকাশ ঘটলেও সম্প্রতি বিভিন্ন গানের মিউজিক ভিডিও পরিচালনা করে আলোচনায় এসেছেন মামুন আফনান রুমি। ‘আগুন’ শিরোনামে তার পরিচালনায় একটি গান প্রকাশের মাধ্যমে এবার যাত্রা শুরু হল সংগীতশিল্পী মেরিন মেরীর ইউটিউব চ্যানেল ‘মেরিন মেরী’।
রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে গানটির উদ্বোধন উপলক্ষে ছিল বর্ণাঢ্য আয়োজন। গানচিত্রটিতে নান্দনিক ভিজ্যুয়াল উপস্থাপন উপস্থিত অতিথি ও দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে।
সালাউদ্দিন সাগরের কথায় গানটির সুর করেছেন সজিব দাশ এবং মিউজিক করেছেন জুয়েল দাশ। ‘আগুন লাগাইছো এই পরানে’ এমন আবেগঘন কথায় নির্মিত গানটিতে তুলে ধরা হয়েছে নতুম প্রেমের অনুভূতি।
নূহরাজ চৌধুরীর নৃত্য পরিচালনায় নির্মিত মিউজিক ভিডিওটিতে অভিনয় করেছেন চিত্রনায়ক শিশির সরদার ও আঞ্জুমান মেহজাবিন। চিত্রগ্রহণে ছিলেন এলাহি হোসেন সোহাগ।
গানটির প্রসঙ্গে সংগীতশিল্পী মেরিন মেরী বলেন, ‘প্রেমের ভিন্নধর্মী এক অনুভূতি নিয়ে গানটি তৈরি করা হয়েছে। আশা করছি শ্রোতারা খুব পছন্দ করবেন।’
পরিচালক মামুন আফনান রুমি বলেন, ‘এই গানের ভিডিওটি কিছুটা ব্যাতিক্রমভাবে সাজানোর চেষ্টা করেছি। দর্শকরা বেশ উপভোগ করবেন বলে বিশ্বাস করি।'
এদিকে, ‘আগুন’ সিরোনামে গানটি প্রকাশের পর থেকেই ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ইতিবাচক সাড়া পাচ্ছেন বলে জানান গানটির সাথে সংশ্লিষ্টরা।
আরও পড়ুন
- • লেবানন থেকে সরে যেতে ইসরাইলকে কড়া বার্তা ইসমাইল কানির
- • টাঙ্গাইলে নিখোঁজ শিশু সেঁজুতির মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ
- • ‘ব্যাচেলর পয়েন্ট’-এ আর্জেন্টিনা-ব্রাজিল দ্বৈরথ, থাকছে বিশেষ চমক
- • শ্রীমঙ্গলে দুই দিনে উদ্ধার দুটি অজগর
- • মৌসুমি বায়ুর প্রভাবে আরও বাড়তে পারে বৃষ্টি
- • চিপসেট সংকট ও খরচ বাড়ায় বাজারে স্মার্টফোনের দাম ঊর্ধ্বমুখী
- • ভাঙচুরের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার
- • অস্ট্রিয়া ম্যাচের আগে নতুন লুকে মেসি-দে পল
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
