২২ জুন ২০২৬, সোমবার, ২১:৫১

শিরোনাম
ভারতের লখনৌতে কোচিং সেন্টারে আগুন, নিহত অন্তত ১৫ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার সম্ভাবনা কম শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে চার দিনে জমা ১৭ লাখ টাকার বেশি তাপপ্রবাহে বিপর্যস্ত ফ্রান্স, বন্ধ শত শত স্কুল শনিবারের এইচএসসি পরীক্ষা সম্পর্কিত নতুন নির্দেশনা ‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ভারত-বাংলাদেশ সম্পর্কের নয়’ ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ ‘গোড়া থেকে বুড়ো সবাই আর্জেন্টিনা’, খুদে ভক্তদের সঙ্গে কেয়া পায়েল চিড়িয়াখানা ছাড়ল আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ রাবিতে ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণার দাবি ছাত্রদল সভাপতির

নাটক শেষে এমপি নুসরাত, বিনা ভোটে জয়

নাটক শেষে এমপি নুসরাত, বিনা ভোটে জয়

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৪ মে, ২০২৬, ২৩:৩৩

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৫০তম সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন নুসরাত তাবাসসুম। তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার।

সোমবার (৪ মে) বিষয়টি নিশ্চিত করেন সংরক্ষিত নারী আসনের রিটার্নিং অফিসার ও নির্বাচন কমিশনের যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান। তিনি জানান, নুসরাতকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে এবং গেজেট প্রকাশের প্রক্রিয়া চলছে।

এই আসনকে ঘিরে শুরু থেকেই ছিল জটিলতা। একই জোটের প্রার্থী মনিরা শারমিনের মনোনয়ন বাতিলের সম্ভাবনা তৈরি হলে শেষ দিনে নির্ধারিত সময় পেরিয়ে নুসরাতের মনোনয়ন জমা দেওয়া হয়, যা প্রথমে গ্রহণ করেনি নির্বাচন কর্তৃপক্ষ। পরে হাইকোর্টে রিটের পর আদালতের নির্দেশে তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

এর আগে বাছাইয়ে মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। ফলে একমাত্র বৈধ প্রার্থী হিসেবে নুসরাতের নির্বাচিত হওয়া নিশ্চিত হয়।

উল্লেখ্য, সংরক্ষিত নারী আসনের বাকি ৪৯টি আসনে প্রার্থীরা আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে শপথ নিয়েছেন। নুসরাত তাবাসসুম সেই তালিকায় যুক্ত হয়ে এখন ৫০তম সংসদ সদস্য হলেন।

আরও পড়ুন