বিজিবিতে চাকরির সুযোগ, আবেদন ২৮ জুলাই পর্যন্ত
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৬, ১২:৩৯
১৯ ক্যাটাগরির অসামরিক পদে মোট ১৭৪ জন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ১৪ থেকে ২০তম গ্রেডের ১৯ ক্যাটাগরির অসামরিক পদে মোট ১৭৪ জন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা ১৯ জুলাই ২০২৬ থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ চলবে ২৮ জুলাই ২০২৬ রাত ১২টা পর্যন্ত।
যেসব পদে নিয়োগ
বিজিবির এ নিয়োগে ইমাম, সহকারী লাইব্রেরিয়ান, অফিস সহকারী, ল্যাবরেটরি টেকনিশিয়ান, ড্রাফটসম্যান, কার্পেন্টার, কমিউনিকেশন টেকনিশিয়ান, মিডওয়াইফ, সহকারী ওবিএম ড্রাইভার, ক্যাটালগার, ইলেকট্রিশিয়ান, সহকারী ডব্লিউসি টেকনিশিয়ান, টেইলর, লস্কর, অফিস সহায়ক, বাবুর্চি, মেসওয়েটার, মালী ও পরিচ্ছন্নতাকর্মী পদে জনবল নিয়োগ দেওয়া হবে।
সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে বাবুর্চি পদে ৬২ জন। এছাড়া পরিচ্ছন্নতাকর্মী পদে ২২ জন, অফিস সহকারী পদে ১৭ জন, কমিউনিকেশন টেকনিশিয়ান পদে ১৪ জন এবং সহকারী ওবিএম ড্রাইভার পদে ১২ জন নিয়োগ দেওয়া হবে।
বয়সসীমা
২৮ জুলাই ২০২৬ তারিখে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে।
বৈবাহিক অবস্থা
বিবাহিত ও অবিবাহিত উভয় প্রার্থী আবেদন করতে পারবেন।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের বিজিবির নির্ধারিত অনলাইন ওয়েবসাইটে প্রবেশ করে রেজিস্ট্রেশন ও আবেদন সম্পন্ন করতে হবে।
আবেদন ফি
১ থেকে ৬ নম্বর পদের জন্য: ১১২ টাকা
৭ থেকে ১৯ নম্বর পদের জন্য: ৫৬ টাকা
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরু: ১৯ জুলাই ২০২৬, সকাল ১০টা
আবেদনের শেষ সময়: ২৮ জুলাই ২০২৬, রাত ১২টা
আরও পড়ুন
- • হাতির সাথে ইজিবাইকের ধাক্কা, প্রাণ গেল ১০ মাসের শিশুর
- • নতুন নিয়মে ধাক্কা! কনটেন্ট ক্রিয়েটরদের জন্য দুসংবাদ
- • বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের জন্য ডিএমপির বিশেষ নির্দেশনা
- • দেশে কমছে চিনির ব্যবহার, বাড়ছে সুক্রালোজের চাহিদা
- • গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী
- • ট্রাফিক শৃঙ্খলায় নতুন উদ্যোগ, রাজধানীতে বসছে আরও ১ হাজার ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা
- • মেলানিয়া ট্রাম্পকে হত্যার পরিকল্পনার দাবি, ভিডিও ঘিরে উদ্বেগ
- • হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৪
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
