২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৪:৫৮

শিরোনাম
এক বছরে সেবা খাতে ঘুষ লেনদেন ১২ হাজার ৬৩৩ কোটি টাকা: টিআইবি ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ইরানের রোববার শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর 'বাংলাদেশ স্যাটেলাইট-১' থেকে ৫ বছরে নিট মুনাফা ১৬৪ কোটি টাকা বিদ্যুৎ বিভাগের ঘোষণা, ৯ ঘণ্টা বন্ধ থাকবে সরবরাহ জুলাইতেই মিলতে পারে মালয়েশিয়া শ্রমবাজারের সুখবর দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নে শুরু প্রস্তুতি

ইসরায়েলকে শাস্তি দেওয়ার কথা ভাবছে ইরান

ইসরায়েলকে শাস্তি দেওয়ার কথা ভাবছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৮ এপ্রিল, ২০২৬, ২২:১৭

লেবাননে বর্বরোচিত হামলা ও যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের দায়ে ইসরায়েলকে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছে ইরান।

 বুধবার (৮ এপ্রিল) আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ইসরায়েলকে কেবল সামরিক শক্তির মাধ্যমেই নিবৃত্ত করা সম্ভব। দীর্ঘ ৪০ দিনের রক্তক্ষয়ী লড়াইয়ের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, তা এখন চরম ঝুঁকির মুখে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সমঝোতায় লেবাননে ইসরায়েলি হামলা বন্ধের শর্ত অন্তর্ভুক্ত থাকলেও তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 

তিনি বলেছেন, লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে তাঁদের অভিযান চলবেই। এরপরই ইরানের সামরিক সূত্রগুলো জানিয়েছে, ইসরায়েলের এই বেপরোয়া আচরণের জবাবে তেহরান পাল্টা ব্যবস্থা নেওয়ার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক সামরিক কর্মকর্তা ফার্স নিউজ এজেন্সিকে বলেন, “ইসরায়েল প্রতিশ্রুতি ভঙ্গের জন্য কুখ্যাত, এদের কেবল গুলির ভাষাতেই থামানো যাবে।”

আরও পড়ুন