"ইউরোপে অভিবাসনের জন্য আরো আইনি পথ খোলা প্রয়োজন"
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩০ এপ্রিল, ২০২৬, ১৯:৪৯
ইউরোপে অনিয়মিত অভিবাসনে কার্যকর প্রতিবন্ধকতা রোধে ট্যালেন্ট পার্টনারশিপ প্রকল্প সম্প্রসারণসহ অভিবাসনের জন্য আরো আইনি পথ খোলার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
ঢাকা সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের ম্যানেজিং ডিরেক্টর এরিক কুর্জওয়েল প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি অনিয়মিত অভিবাসন রোধে এ পরামর্শ দেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রতিমন্ত্রী ইইউর সঙ্গে বহুমুখী ও দূরদর্শী অংশীদারিকে এগিয়ে নিতে বাংলাদেশের প্রতিশ্রুতি তুলে ধরেন।
উভয় পক্ষই স্বীকার করেন অংশীদারি ও সহযোগিতা চুক্তি (পিসিএ) অনেক অগ্রাধিকার ক্ষেত্রগুলোতে বর্ধিত সহযোগিতার জন্য একটি কাঠামো দেবে।
উভয় পক্ষ সাম্প্রতিক রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগ, ব্যাবসায়িক সফর সহজতরকরণ, এলডিসি স্নাতক, অভিবাসন সহযোগিতা, গণতন্ত্র ও মানবাধিকার, নারীর ক্ষমতায়ন এবং লিঙ্গ সমতা, সাংস্কৃতিক সহযোগিতা, জলবায়ু ও নবায়নযোগ্য জ্বালানি সহযোগিতা, রোহিঙ্গা ইস্যুসহ আঞ্চলিক ও বহুপক্ষীয় সমস্যা নিয়ে আলোচনা করেছে।
প্রতিমন্ত্রী বাণিজ্য সম্পর্কের জন্য ইইউর সঙ্গে বাংলাদেশের মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) গুরুত্বের ওপর জোর দেন।
আরও পড়ুন
- • ৬১ বছর বয়সী আমির খানের তৃতীয় বিয়ে
- • ২০২৬-২৭ অর্থবছরে শিক্ষাখাতের বাজেটে থাকছে সর্বোচ্চ বরাদ্দ : শিক্ষামন্ত্রী
- • হাদি ইস্যুতে বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে আইনি অভিযোগ
- • ভেদরগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
- • বিশ্বকাপ সামনে, বিকল্প পরিকল্পনায় আর্জেন্টিনা দল গোছাচ্ছেন স্কালোনি
- • সামরিক চাপের পর সমঝোতার পথে যুক্তরাষ্ট্র, অবস্থান বদলায়নি ইরান
- • প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২
- • খেলাধুলাকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা হচ্ছে: শিক্ষামন্ত্রী
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
