থাইল্যান্ডে সিকদার পরিবারের ৭ কোম্পানির সম্পত্তি ক্রোক
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৪৭
ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান ও সিকদার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান জয়নুল হক সিকদারের তিন ছেলে-মেয়ের মালিকানাধীন থাইল্যান্ডে অবস্থিত সাতটি কোম্পানির স্থাবর ও অস্থাবর সম্পত্তি জব্দের আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এই আদেশ দেন।
দুদকের আবেদনে বলা হয়, জয়নুল হক সিকদার, তার সন্তান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে দুর্নীতি, সরকারি অর্থ আত্মসাৎ, ঘুষ গ্রহণ এবং মানি লন্ডারিংয়ের মতো গুরুতর অভিযোগ রয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে দুদক ইতোমধ্যে সাত সদস্যের একটি যৌথ তদন্ত দল গঠন করেছে।
তদন্ত চলাকালে দুদক জানতে পারে, অভিযুক্তরা বিদেশে থাকা তাদের সম্পত্তি স্থানান্তরের চেষ্টা করছেন। এতে তদন্ত কার্যক্রম বিঘ্নিত হতে পারে এবং সরকারের স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা রয়েছে।
তাই দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ অনুযায়ী, থাইল্যান্ডের সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষকে ওই ৭ কোম্পানির স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক ও ফ্রিজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
দুদকের সূত্র অনুযায়ী, সিকদার পরিবারের মালিকানাধীন এসব ৭ কোম্পানির রেজিস্ট্রিকৃত স্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় ৩৫ কোটি ৩০ লাখ থাই বাথ, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ কোটি টাকা।
দুদক আরও জানায়, সিকদার পরিবারের বিরুদ্ধে ন্যাশনাল ব্যাংক থেকে অনিয়মিত লোন গ্রহণ, জামানতবিহীন ঋণ ও প্রভাব খাটিয়ে অর্থ উত্তোলনের মতো অভিযোগ রয়েছে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতেই বিদেশে থাকা সম্পত্তি জব্দের উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন
- • স্নিগ্ধা পুর্বপরিকল্পিত ব্ল্যাকমেইল করেছে, দাবি আশিয়ান গ্রুপের
- • জাপানে ৭.১ মাত্রার কম্পন, শপিংমলে আটকা বহু মানুষ
- • ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে ‘মধ্যরাতের ডাক’!
- • গোপালগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ ঘিরে রহস্য
- • ইউক্রেনের হামলার পর প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের
- • চুক্তি না হলে ইরানের সেতু উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের
- • গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৭৩ হাজার
- • চার পুলিশ হত্যায় ইরানে দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
