গণভোটের ভুল তথ্য দিয়ে সংশোধন করলো ইসি
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:৪৭
সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনের সাথে অনুষ্ঠিত ঐতিহাসিক গণভোটের ফলাফল ঘোষণা নিয়ে বড় ধরণের বিভ্রাটে পড়েছে নির্বাচন কমিশন (ইসি)। বিশেষ করে রাজশাহী-৪ ও সিরাজগঞ্জ-১ আসনের ফলাফল এবং কাস্টিং হার নিয়ে অস্বাভাবিক তথ্য প্রকাশের পর তীব্র সমালোচনার মুখে তা সংশোধন করেছে কমিশন।
ইসি প্রথমে রাজশাহী-৪ আসনের গণভোটে কাস্টিং হার ২৪৪ শতাংশের বেশি দেখিয়েছিল, যা গাণিতিকভাবে অসম্ভব। ওই আসনে মোট ভোটার ৩ লাখ ১৯ হাজার ৯০৯ জন হলেও কাস্ট ভোট দেখানো হয়েছিল ৭ লাখ ৮১ হাজার ৫২৩টি। এই অসংলগ্নতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক মহলে আলোচনা শুরু হলে কমিশন দ্রুত তা সংশোধন করে। সংশোধিত ফলাফলে কাস্টিং হার ৭২ দশমিক ৫৯ শতাংশ দেখানো হলেও 'হ্যাঁ' ও 'না' ভোটের সংখ্যা নিয়ে এখনো ধোঁয়াশা রয়ে গেছে। উল্লেখ্য, এই আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামীর আবদুল বারী সরদার।
সিরাজগঞ্জ-১ আসনে সংসদ নির্বাচনে ৬০ দশমিক ৮৩ শতাংশ ভোট পড়লেও গণভোটের হার দেখানো হয়েছিল মাত্র ৭ দশমিক ৮৯৯ শতাংশ। একই কেন্দ্রে একই সময়ে দুটি ব্যালটে ভোট দিলেও হারের এই বিশাল ব্যবধান নিয়ে প্রশ্ন ওঠে। পরবর্তীতে ইসি গণভোটের হারও সংশোধন করে ৬০ দশমিক ৮৩ শতাংশ হিসেবে ঘোষণা করে। এই আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির সেলিম রেজা।
সংশোধিত তথ্য অনুযায়ী, জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে আয়োজিত এই গণভোটে দেশজুড়ে 'হ্যাঁ' ভোটের পক্ষে ৪ কোটি ৮০ লাখ ৬৬০ এবং 'না' ভোটের পক্ষে ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬ ভোট পড়েছে। ২৯৯টি সংসদীয় আসনে গণভোটের গড় কাস্টিং হার দাঁড়িয়েছে ৬০ দশমিক ৮৪ শতাংশ। প্রাথমিক ফলাফলে ১১টি আসনে 'না' ভোট জয়ী হলেও জাতীয়ভাবে বড় ব্যবধানে 'হ্যাঁ' জয়লাভ করেছে।
ইসি সচিবালয় জানিয়েছে, ডাটা এন্ট্রিতে যান্ত্রিক ত্রুটি বা অসাবধানতার কারণে এই ভুলগুলো হয়েছিল, যা শনাক্ত হওয়ার পরপরই সংশোধন করা হয়েছে। তবে নির্বাচনের মতো সংবেদনশীল বিষয়ে এমন ভুল ইসির পেশাদারিত্ব নিয়ে জনমনে প্রশ্নের জন্ম দিয়েছে।
আরও পড়ুন
- • চেলসি কিংবদন্তি ববি ট্যাম্বলিংয় আর নেই
- • বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
- • প্রধানমন্ত্রীর টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত
- • পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
- • মাদকসহ গ্রেপ্তার পুলিশ কনস্টেবল
- • ৫ জুলাই গৌরি-আমিরের বিয়ে, জানালেন নিজেই
- • তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিল সরকার
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
