চেলসি কিংবদন্তি ববি ট্যাম্বলিংয় আর নেই
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ০৪ জুন, ২০২৬, ২১:৫২
চেলসির ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার ও সাবেক রেকর্ড গোলদাতা ববি ট্যাম্বলিং মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
১৯৫৯ থেকে ১৯৭০ সালের মধ্যে চেলসির হয়ে ৩৭০ ম্যাচে ২০২ গোল করেন তিনি। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ক্লাবটির সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের দখলে রেখেছিলেন। পরে ২০১৩ সালে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড তার সেই রেকর্ড ভেঙে দেন।
চেলসির হয়ে এক ম্যাচে সর্বোচ্চ পাঁচ গোল করার কীর্তি এখনও ট্যাম্বলিংয়ের দখলে রয়েছে। ১৯৬৬ সালে অ্যাস্টন ভিলার বিপক্ষে এক ম্যাচে এই কীর্তি গড়েন তিনি।
মাত্র ১৭ বছর বয়সে চেলসির মূল দলে অভিষেক হয় ট্যাম্বলিংয়ের। পরে তিনি ক্রিস্টাল প্যালেসের হয়েও খেলেন। ইংল্যান্ড জাতীয় দলের জার্সিতে মাঠে নামার সুযোগ পেয়েছিলেন মাত্র তিনবার।
খেলোয়াড়ি জীবন শেষে আয়ারল্যান্ডে স্থায়ীভাবে বসবাস শুরু করেন তিনি। সেখানে বিভিন্ন ক্লাবে প্রশিক্ষক ও ব্যবস্থাপক হিসেবেও দায়িত্ব পালন করেন।
জীবনের শেষ সময়ে স্মৃতিভ্রংশজনিত রোগে ভুগছিলেন এই কিংবদন্তি ফুটবলার। তার মৃত্যুতে চেলসি পরিবারসহ ফুটবল অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন
- • হামের উপসর্গে ১৫ দিনের ব্যবধানে যমজ দুই শিশুর মৃত্যু
- • শুক্রবার থেকে বাড়বে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ
- • কৃষিকে জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত পরিকল্পনার আহ্বান প্রধানমন্ত্রীর
- • ঝিনাইদহে শিশুকে ধর্ষণচেষ্টা, গণপিটুনিতে ধর্ষক নিহত
- • ইসরায়েলি হামলায় লেবাননে দুই বাংলাদেশি আহত
- • ৭৫ ইউনিট পর্যন্ত গ্রাহকদের জন্য বিদ্যুতের পুরোনো দাম বহাল
- • চেলসি কিংবদন্তি ববি ট্যাম্বলিংয় আর নেই
- • বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
