০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৮:২২

শিরোনাম
২০২৬-২৭ অর্থবছরে শিক্ষাখাতের বাজেটে থাকছে সর্বোচ্চ বরাদ্দ : শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২ আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রান্তিক গ্রাহকদের বিবেচিনায় রেখে বিদ্যুৎমূল্য পুনঃবিবেচনার অনুরোধ জানায় বিদ্যুৎ বিভাগ হাম ও উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ নৌবাহিনীর বহরে যুক্ত হলো অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ

পটুয়াখালীতে কারাবন্দী ছাত্রলীগ নেতার মৃত্যু

পটুয়াখালীতে কারাবন্দী ছাত্রলীগ নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:১২

পটুয়াখালীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কারাবন্দী নেতা শফিকুল ইসলাম খান মারা গেছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শফিকুল ইসলাম খান দুমকি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।

পটুয়াখালী জেলা কারাগার সূত্রে জানা গেছে, শফিকুল ইসলাম খান দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। শুক্রবার বিকেলে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে পাঠানো হলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জুলাই গণঅভ্যুত্থানের পর গত বছরের ১১ আগস্ট তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক ‘রাজনৈতিক’ মামলা ছিল। পটুয়াখালী জেলা কারাগারের চিকিৎসক ডা. মো. জিয়াউর রহমান জিয়া জানান, শফিকুলের হার্টে ব্লক ছিল এবং তার শারীরিক অবস্থা আগে থেকেই আশঙ্কাজনক ছিল। এর আগে চিকিৎসার জন্য তাকে ঢাকাতেও পাঠানো হয়েছিল।

কারাগারের জেলার মো. আব্দুর রব মিয়া জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। শফিকুলের মৃত্যুতে তার পরিবার ও রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন