১৮ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৪:২৪

শিরোনাম
স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ জেডআরএফ’র উদ্যোগে ডা. জুবাইদা রহমানের জন্মদিনে দিনব্যাপী কর্মসূচি ফল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতার পথে বাংলাদেশ: কৃষিমন্ত্রী মানবিক সহায়তা ও শান্তি প্রতিষ্ঠায় নারীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান বাংলাদেশের পুলিশ প্রশাসনে রদবদল, বদলি হলেন ১২ কর্মকর্তা সংসদে ‘মুক্তিযুদ্ধে শহীদের সন্তান’ দাবি, পরে ভুল স্বীকার করলেন এমপি মালয়েশিয়ার যাত্রা শেষে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

মানুষ চায় সুশাসিত ও সুন্দর বাংলাদেশ: কৃষিমন্ত্রী

মানুষ চায় সুশাসিত ও সুন্দর বাংলাদেশ: কৃষিমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪ মার্চ, ২০২৬, ২৩:০০

কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দেশের মানুষ দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের পর সত্যিকারের পরিবর্তনের সুযোগ পেয়েছে। এখন জনগণের প্রত্যাশা স্পষ্ট—অন্যায় নয়, একটি সুশাসিত ও সুন্দর বাংলাদেশ দেখতে চায়।

শনিবার (১৪ মার্চ) কুমিল্লার টুলিপাড়া ফান টাউনে মানবকল্যাণমূলক সংগঠন ‘বিবেক’-এর ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রত্যেক নিয়োগ ও দায়িত্ব বণ্টনের ক্ষেত্রে সততার ওপর জোর দেন। বাংলাদেশের ১৮ কোটি মানুষ সৎ নেতৃত্ব প্রত্যাশা করে। তিনি আরও বলেন, দেশের প্রশাসন, প্রশাসনিক দায়িত্ব—সব ক্ষেত্রেই সৎ, দক্ষ ও দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্ব গুরুত্বপূর্ণ।

কুমিল্লা জেলা ভৌগোলিক, অর্থনৈতিক ও শিক্ষার দিক থেকে গুরুত্বপূর্ণ, যা ঢাকা ও চট্টগ্রামের পরই অবস্থান করছে। তাই কুমিল্লাকে আধুনিক ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করতে দক্ষ প্রশাসক ও ভবিষ্যতের জন্য যোগ্য মেয়র প্রয়োজন।

মন্ত্রী বিশেষভাবে নতুন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপুকে সম্বোধন করে বলেন, টিপুর মতো একজন স্থানীয় মানুষ কুমিল্লার জন্য গর্বের। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে আরও সৎ, যোগ্য ও মানবিক মানুষ জন্ম নিক।

করোনাভাইরাস মহামারির সময় টিপু ও তার সংগঠন ‘বিবেক’ অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে খাদ্য সহায়তা, চিকিৎসা ও জানাজা-দাফন কার্যক্রম পরিচালনা করেছে। মন্ত্রী এই মানবিক কর্মকাণ্ডকে প্রশংসনীয় উল্লেখ করেন।

অনুষ্ঠানে কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
 
আরও পড়ুন