০৬ জুন ২০২৬, শনিবার, ১৪:২৭

শিরোনাম
২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বৈঠক বিদ্যুৎ ও জ্বালানি খাতে আওয়ামী লীগের চুরি ও পাচারের বোঝা টানছে দেশ: তথ্যমন্ত্রী মরণোত্তর দাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষী এবারের ডেঙ্গু হতে পারে আরও ভয়াবহ, সতর্ক করলেন স্বাস্থ্যমন্ত্রী হজ শেষে দেশে ফিরেছেন ৩২ হাজারের বেশি হাজি, সৌদি আরবে মৃত্যু ৪৮ জনের সীমান্তে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই: পররাষ্ট্রমন্ত্রী দৌলতদিয়ায় বাস ডুবি: দুটি তদন্ত কমিটি গঠন গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ মির্জা ফখরুলের

এবারের ডেঙ্গু হতে পারে আরও ভয়াবহ, সতর্ক করলেন স্বাস্থ্যমন্ত্রী

এবারের ডেঙ্গু হতে পারে আরও ভয়াবহ, সতর্ক করলেন স্বাস্থ্যমন্ত্রী

সারাদেশ

প্রকাশিত: ০৬ জুন, ২০২৬, ১১:৫৬

এবারের ডেঙ্গু পরিস্থিতি আগের বছরের তুলনায় আরও জটিল ও ভয়াবহ হতে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছেন, চিকিৎসকদের আশঙ্কা অনুযায়ী এবার ‘হেমোরেজিক ডেঙ্গু’ বেশি দেখা যেতে পারে, যা আক্রান্তদের শরীরে রক্তক্ষরণের ঝুঁকি বাড়িয়ে দেয়।

শনিবার (৬ জুন) সকালে রবীন্দ্র সরোবর-এ ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হেমোরেজিক ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের শরীরে দ্রুত রক্তক্ষরণ শুরু হতে পারে। তাই পরিস্থিতি মোকাবিলায় জনগণকে আগে থেকেই সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

ডেঙ্গু প্রতিরোধে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ঘোষণাও দেন তিনি। পরিদর্শনের সময় কোনো প্রতিষ্ঠান বা স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে জরিমানা করা হবে বলে জানান মন্ত্রী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-এর প্রশাসক আব্দুস সালাম। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনগণের সচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

দক্ষিণ সিটির জরিপের তথ্য তুলে ধরে তিনি জানান, ডেঙ্গুর ঝুঁকিতে রয়েছে দক্ষিণ সিটি করপোরেশনের ৬৩টি ওয়ার্ড। এর মধ্যে ২৮টি ওয়ার্ডকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আব্দুস সালাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনগণ ও সিটি করপোরেশন—উভয় পক্ষকেই সমান দায়িত্ব পালন করতে হবে। জনগণের দায়িত্ব ৫০ শতাংশ এবং সিটি করপোরেশনের দায়িত্ব ৫০ শতাংশ। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব।

আরও পড়ুন