সীমান্তে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই: পররাষ্ট্রমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫ জুন, ২০২৬, ২৩:৫৯
বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দীর্ঘদিনের দ্বিপক্ষীয় সম্পর্ককে কৌশলগত অংশীদারত্বে রূপান্তর এবং বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে দুই দেশ একমত হয়েছে।
শুক্রবার (৫ জুন) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের মধ্যে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
একই সাথে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য আরও গতিশীল করতে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) বা অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) সইয়ের সম্ভাবনা যাচাইয়ে সম্মত হয়েছে উভয় পক্ষ।
বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেন, বর্তমান সরকারের পররাষ্ট্রনীতি 'সবার আগে বাংলাদেশ' দর্শনের দ্বারা পরিচালিত। সীমান্তে আমাদের বন্ধু ও অংশীদার রয়েছে, কোনো প্রভু নয়।
বাংলাদেশের প্রার্থিতায় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে সমর্থন দেওয়ায় তুরস্ককে ধন্যবাদ জানান তিনি।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বাংলাদেশকে 'গ্লোবাল সাউথের শক্তিশালী কণ্ঠস্বর' ও গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে অভিহিত করে প্রতিরক্ষা শিল্প, বাণিজ্য ও প্রযুক্তিতে সহযোগিতা জোরদারের অঙ্গীকার করেন।
১০ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রশংসা করে তিনি তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনে আঙ্কারার কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার আশ্বাস দেন। এছাড়া গাজা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি নৃশংসতা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান হাকান ফিদান।
আরও পড়ুন
- • নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত, ১৪ জেলায় ঝড়ের শঙ্কা
- • মাঝরাতে শাহজালাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে ফের অগ্নিকাণ্ড
- • সীমান্তে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই: পররাষ্ট্রমন্ত্রী
- • ব্রাজিলের জার্সিতে শয়তানের প্রতীক? মুখ খুলল নাইকি
- • বিশ্বকাপের আগে লা লিগার বর্ষসেরা হলেন ইয়ামাল
- • দুই হাজার বন্দির সাজা মওকুফ করলেন মোজতবা খামেনি
- • বিয়ের পর জীবনসঙ্গীকে নিয়ে দীপ্তি চৌধুরীর পোস্ট
- • আর্জেন্টিনা সমর্থকদের ৬০০ ফুট দীর্ঘ পতাকার শোভাযাত্রা
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • রেলপথে নিরাপত্তাহীনতায় বাড়ছে ছিনতাই, প্রাণ সংশয়ে যাত্রীরা
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
- • দেশের বাজারে আরও কমলো স্বর্ণের দাম
