২১ জুন ২০২৬, রবিবার, ২১:০৭

শিরোনাম
মালয়েশিয়ায় লালগালিচায় বরণ প্রধানমন্ত্রী তারেক রহমানকে মামুনুল প্রসঙ্গের বক্তব্য মুছে দিলেন স্পিকার দেশে আরও ৩ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ শনাক্ত ১,০৬৩ জনের মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী চলতি বছরের শেষে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন: বিমানমন্ত্রী প্রাথমিক স্বাস্থ্যসেবায় বড় পরিবর্তন আনছে সরকার দায়িত্ব নেওয়ার পর আজ, প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

নোয়াখালীতে হামের উপসর্গে আরও ১ শিশুর প্রাণহানি

নোয়াখালীতে হামের উপসর্গে আরও ১ শিশুর প্রাণহানি

হেলথ ডেস্ক

প্রকাশিত: ১৮ জুন, ২০২৬, ১৫:০০

নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি থাকা তাসিফ (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ৯টা ৪০ মিনিটে হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত তাসিফ লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বাসিন্দা আজাদ উদ্দিন ও আনোয়ারা বেগম দম্পতির ছেলে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৫ জুন হামের উপসর্গ নিয়ে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের পর্যবেক্ষণে তার নিউমোনিয়াসহ হামের বিভিন্ন জটিল উপসর্গ দেখা দেয়। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।

নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের দায়িত্বে থাকা জেলা সিভিল সার্জন মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন