২১ জুন ২০২৬, রবিবার, ২২:১৯

শিরোনাম
মালয়েশিয়ায় লালগালিচায় বরণ প্রধানমন্ত্রী তারেক রহমানকে মামুনুল প্রসঙ্গের বক্তব্য মুছে দিলেন স্পিকার দেশে আরও ৩ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ শনাক্ত ১,০৬৩ জনের মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী চলতি বছরের শেষে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন: বিমানমন্ত্রী প্রাথমিক স্বাস্থ্যসেবায় বড় পরিবর্তন আনছে সরকার দায়িত্ব নেওয়ার পর আজ, প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির পথে মধ্যপ্রাচ্য: জেডি ভ্যান্স

পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির পথে মধ্যপ্রাচ্য: জেডি ভ্যান্স

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১ জুন, ২০২৬, ২০:৩৬

মধ্যপ্রাচ্যে একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধবিরতির দিকে উল্লেখযোগ্য অগ্রগতি হচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেন, এ লক্ষ্য অর্জনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতিবদ্ধ।

আল জাজিরার খবরে বলা হয়েছে, সুইজারল্যান্ডে চলমান আলোচনা নিয়ে এক সংবাদ সম্মেলনে ভ্যান্স বলেন, ‘গত কয়েক দিনে লেবাননে যুদ্ধবিরতি বজায় রাখার ক্ষেত্রে আমরা বড় অগ্রগতি দেখেছি। প্রেসিডেন্ট ট্রাম্প একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধবিরতি দেখতে চান।’

তিনি বলেন, এ ধরনের যুদ্ধবিরতি সবসময় কিছুটা জটিল ও অগোছালো হয়। তবে সব মতপার্থক্য একবারে সমাধান না হলেও, এটি ভবিষ্যতে আলোচনার নতুন পথ তৈরি করবে এবং ইতিহাসে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হতে পারে।

ইরানের প্রসঙ্গে ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্র ও ইরান ভবিষ্যতে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করতে পারে। তবে তিনি ইরানকে ‘আঞ্চলিক অস্থিতিশীলতার অন্যতম চালিকাশক্তি’ বলেও উল্লেখ করেন।

তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প বিভিন্ন সংকটের কূটনৈতিক সমাধানের সুযোগ তৈরি করেছেন। এখন মূল প্রশ্ন হলো, মধ্যপ্রাচ্যের দেশগুলোর পারস্পরিক সম্পর্ক স্থায়ীভাবে পরিবর্তন করা সম্ভব হবে কি না।

প্রতিফলন/ এনজেএস

আরও পড়ুন