২১ জুন ২০২৬, রবিবার, ২১:৪১

শিরোনাম
মালয়েশিয়ায় লালগালিচায় বরণ প্রধানমন্ত্রী তারেক রহমানকে মামুনুল প্রসঙ্গের বক্তব্য মুছে দিলেন স্পিকার দেশে আরও ৩ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ শনাক্ত ১,০৬৩ জনের মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী চলতি বছরের শেষে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন: বিমানমন্ত্রী প্রাথমিক স্বাস্থ্যসেবায় বড় পরিবর্তন আনছে সরকার দায়িত্ব নেওয়ার পর আজ, প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি, ‘আবারও হামলা চালাব’

ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি, ‘আবারও হামলা চালাব’

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১ জুন, ২০২৬, ২০:১১

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, লেবাননে তেহরান-সমর্থিত গোষ্ঠীগুলোকে অবিলম্বে অস্থিরতা সৃষ্টি বন্ধ করতে হবে। অন্যথায় যুক্তরাষ্ট্র আরও কঠোর সামরিক পদক্ষেপ নেবে এবং ইরানে নতুন করে হামলা চালাবে।

রোববার (২১ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ হুঁশিয়ারি দেন ট্রাম্প।

তিনি লেখেন, ‘ইরানকে অবশ্যই লেবাননে তাদের উচ্চ বেতনভুক্ত প্রক্সিদের ঝামেলা সৃষ্টি বন্ধ করতে হবে। তারা যদি তা না করে, তাহলে আমরা ইরানকে আবারও খুব কঠোরভাবে আঘাত করব গত সপ্তাহের চেয়েও বেশি শক্তি দিয়ে।’

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়া এবং যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার নতুন পর্ব শুরুর মধ্যেই ট্রাম্পের এ মন্তব্য এলো।

এর আগে ইরান অভিযোগ করে, লেবাননে ইসরায়েলের সামরিক তৎপরতা অব্যাহত থাকায় যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের প্রথম শর্ত সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ বাস্তবায়িত হয়নি। তেহরানের দাবি, ওয়াশিংটন ইসরায়েলকে যুদ্ধবিরতি মেনে চলতে বাধ্য করতে ব্যর্থ হয়েছে।

বিশ্লেষকদের মতে, লেবানন ইস্যু এখন যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্কের অন্যতম স্পর্শকাতর বিষয়ে পরিণত হয়েছে। এ নিয়ে উত্তেজনা বাড়লে সাম্প্রতিক কূটনৈতিক অগ্রগতিও বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

প্রতিফলন/ এনজেএস

আরও পড়ুন