২৮ জুন ২০২৬, রবিবার, ২১:২৮

শিরোনাম
৫০০ ক্রীড়াবিদকে ভাতার আওতায় আনছে সরকার পাঁচ দিনের সফরে চেকিয়া-স্লোভাকিয়ায় সেনাপ্রধান আগস্টের শেষেই জাতীয় গ্রেডে যুক্ত হবে রূপপুরের বিদ্যুৎ: প্রযুক্তিমন্ত্রী দেশে চিকিৎসা ব্যয়ের ৮০ শতাংশ রোগীর বহন করে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কুমিল্লায় প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার সিলেটের নতুন জেলা প্রশাসক মুহাম্মদ রেজা হাসান প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ আগস্টেই জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের বিদ্যুৎ

ছাত্রদল নেতা সাম্য হত্যা: ‘লং মার্চের’ হুঁশিয়ারি ঢাবি শিক্ষার্থীদের

ছাত্রদল নেতা সাম্য হত্যা: ‘লং মার্চের’ হুঁশিয়ারি ঢাবি শিক্ষার্থীদের

প্রকাশিত: ২০ মে, ২০২৫, ১০:২১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলা তদন্তে অগ্রগতি না হলে বৃহস্পতিবার 'স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে ‘লং মার্চ’ করার হুঁশিয়ারি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনিস্টিউটের শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনিস্টিউটের সামনে এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেওয়া হয়। এছাড়া সাম্য হত্যার বিচারের দাবিসহ নয় দফা দাবি তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলনে, মামলার অগ্রগতি না হলে বৃহস্পতিবার তারা প্রথমে কলাভবনের সামনে অপরাজেয় বাংলার পাদদেশে অবস্থাে নেবেন। পরে সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে লং মার্চ করবেন।

মঙ্গলবার রাত ১১টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে ‘ছুরিকাঘাতে’ আহত হন শাহরিয়ার আলম সাম্য। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় বুধবার সকালে নিহতের বড় ভাই শরীফুল আলম শাহবাগ থানায় ‘১০ থেকে ১২ জনকে’ আসামি করে মামলা করেন। ওই মামলায় তিনজনকে গ্রেপ্তার করার তথ্য দিয়েছে পুলিশ।

আরও পড়ুন