২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১৯:১১

শিরোনাম
গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল জ্বালানি সংকট, ব্রিকস ও শুল্ক ইস্যুতে সরকারের অবস্থান জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা নতুন রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত ইসি, দিনক্ষণ এখনো চূড়ান্ত নয় শাহজালাল বিমানবন্দরে অতিরিক্ত আন্তর্জাতিক ফ্লাইটে সাময়িক স্থগিতাদেশ গণপরিবহনে জিপিএস সংযোজন বাধ্যতামূলক করল বিআরটিএ

ফেসবুক অনুসারীর সংখ্যায় সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

ফেসবুক অনুসারীর সংখ্যায় সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬, ১৫:৩৩

বাংলাদেশের তারকাদের মধ্যে ফেসবুকে সবচেয়ে বেশি অনুসারীর মালিক এখন চিত্রনায়িকা পরীমনি। দীর্ঘদিন এ তালিকার শীর্ষে থাকা ক্রিকেটার সাকিব আল হাসানকে পেছনে ফেলেছেন তিনি।

বর্তমানে পরীমনির ভেরিফায়েড ফেসবুক পেজে অনুসারীর সংখ্যা ১ কোটি ৭০ লাখের বেশি। অন্যদিকে সাকিব আল হাসানের অনুসারী রয়েছেন ১ কোটি ৬০ লাখের বেশি। ফলে অনুসারীর সংখ্যার দিক থেকে দেশের তারকাদের মধ্যে শীর্ষ অবস্থানে উঠে এসেছেন পরীমনি।

চলচ্চিত্র–সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত সক্রিয় থাকাই পরীমনির জনপ্রিয়তা বাড়ার অন্যতম কারণ। ব্যক্তিজীবন, সন্তানদের সঙ্গে সময় কাটানো, ভ্রমণ, ফটোশুট এবং নতুন কাজের বিভিন্ন মুহূর্ত নিয়মিত অনুসারীদের সঙ্গে ভাগ করে নেন তিনি। এতে ভক্তদের সঙ্গে তাঁর যোগাযোগও আরও ঘনিষ্ঠ হয়েছে।

সম্প্রতি কন্যাসন্তানকে নিয়ে প্রকাশ করা একটি ভিডিও ২২ ঘণ্টার মধ্যে প্রায় ১৫ লাখবার দেখা হয়েছে। ভিডিওটিতে ৭৮ হাজারের বেশি প্রতিক্রিয়া এবং প্রায় দুই হাজার মন্তব্য পড়েছে। এর আগের দিন প্রকাশ করা তাঁর একটি ছবিতেও ৪৮ হাজারের বেশি প্রতিক্রিয়া আসে।

ফেসবুক অনুসারীর সংখ্যায় শীর্ষে ওঠার বিষয়ে পরীমনি বলেন, জীবনের ছোট ছোট মুহূর্তও তিনি সবার সঙ্গে ভাগ করে নিতে ভালোবাসেন। বাস্তব জীবনের মতো সামাজিক যোগাযোগমাধ্যমেও নিজেকে স্বাভাবিকভাবেই তুলে ধরেন। এ কারণেই মানুষ তাঁকে আপন মনে করেন বলে তাঁর বিশ্বাস।

অনুসারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পরীমনি বলেন, মানুষের ভালোবাসার চেয়ে বড় কোনো অর্জন নেই।

ফেসবুক অনুসারীর সংখ্যায় পরীমনি ও সাকিব আল হাসানের প্রতিদ্বন্দ্বিতা নতুন নয়। ২০২৩ সালেও দুজনের অনুসারীর সংখ্যা প্রায় সমান ছিল। পরে সাকিব এগিয়ে গেলেও সাম্প্রতিক সময়ে সেই ব্যবধান পেরিয়ে শীর্ষস্থান দখল করেছেন পরীমনি।

আরও পড়ুন