১৮ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১২:৩২

শিরোনাম
ফল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতার পথে বাংলাদেশ: কৃষিমন্ত্রী মানবিক সহায়তা ও শান্তি প্রতিষ্ঠায় নারীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান বাংলাদেশের পুলিশ প্রশাসনে রদবদল, বদলি হলেন ১২ কর্মকর্তা সংসদে ‘মুক্তিযুদ্ধে শহীদের সন্তান’ দাবি, পরে ভুল স্বীকার করলেন এমপি মালয়েশিয়ার যাত্রা শেষে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে: আইনমন্ত্রী চালের বাজার স্থিতিশীল, মজুতেও নেই ঘাটতি: বাণিজ্যমন্ত্রী

বরগুনায় বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকান্ড

বরগুনায় বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকান্ড

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ০০:০৯

বরগুনার বেতাগী উপজেলার সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ঝোপখালী গ্রামের খালেক মিলিটারির বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ৯টায় বসতঘরটি সম্পূর্ণভাবে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ঘরের আসবাবপত্র, নগদ টাকা ও প্রয়োজনীয় মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৯টার দিকে হঠাৎ করে খালেক মিলিটারির বসতঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে ঘরের ভেতরে থাকা জিনিসপত্র বের করার সুযোগ পাননি পরিবারটির সদস্যরা। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে বেতাগী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণ করেন।

অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে একমাত্র বসতঘর হারিয়ে খালেক মিলিটারির পরিবারটি চরম দুর্ভোগে পড়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারটি বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে বলে স্থানীয়রা জানিয়েছেন। 

অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল খালেক বলেন, আগুন লাগার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। 

বেতাগী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ আব্দুল লতিফ বলেন, ‘আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন।

ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
 
আরও পড়ুন