ক্লাবের মালিকানায় রোনালদো
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ২২:৪৫
পর্তুগিজ মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদো স্প্যানিশ দ্বিতীয় বিভাগের ক্লাব ইউডি আলমেরিয়ার ২৫ শতাংশ শেয়ার কিনে নতুন এক অধ্যায়ের সূচনা করেছেন। বৃহস্পতিবার তার প্রতিষ্ঠান ‘সিআর স্পোর্টস ইনভেস্টমেন্ট’ এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে।
বিবৃতিতে জানানো হয়, এই কৌশলগত বিনিয়োগ রোনালদোর পেশাদার ফুটবল মালিকানায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ। যদিও চুক্তির আর্থিক অঙ্ক প্রকাশ করা হয়নি।
বিবৃতিতে রোনালদো বলেন, ‘ফুটবলে অবদান রাখার ইচ্ছা অনেক দিনের। আলমেরিয়া একটি শক্ত ভিত্তির ক্লাব, যার সামনে উন্নতির স্পষ্ট সম্ভাবনা রয়েছে।’
২০২৪ সালে স্প্যানিশ শীর্ষ লিগ থেকে অবনমন হওয়া আলমেরিয়া বর্তমানে দ্বিতীয় বিভাগে তৃতীয় স্থানে রয়েছে। প্রথম বিভাগে পদোন্নতি পেতে তারা মাত্র এক পয়েন্ট পিছিয়ে।
ক্লাবটির মালিক সৌদি গ্রুপ এসএমসি। আলমেরিয়ার সভাপতি মোহাম্মদ আল খেরেইজি জানিয়েছেন, রোনালদো বিশেষভাবে ক্লাবের যুব উন্নয়ন কর্মসূচিতে ভূমিকা রাখবেন। তার ভাষায়, ‘মাঠে তিনি সেরা। স্প্যানিশ লিগ সম্পর্কে তার অভিজ্ঞতা এবং আমাদের প্রকল্পের সম্ভাবনা তিনি ভালোভাবেই বোঝেন।’
রোনালদো ২০২৩ সাল থেকে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরের হয়ে খেলছেন। সম্প্রতি শীতকালীন দলবদল নিয়ে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিল পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ)-এর সঙ্গে মতবিরোধের পর তিনি আবার মূল দলে ফিরে এসেছেন। শেষ তিন ম্যাচে চারটি গোল করে নিজের ফর্মের প্রমাণও দিয়েছেন।
গত অক্টোবরে রোনালদো প্রথম ফুটবলার হিসেবে ব্লোমবার্গ-এর ‘বিলিয়নিয়ার ইনডেক্স’-এ জায়গা করে নেন। ৪১ বছর বয়সী এই তারকা আগামী গ্রীষ্মে নিজের ষষ্ঠ বিশ্বকাপে খেলতে পারেন, যদিও তিনি ইঙ্গিত দিয়েছেন—সেটিই হতে পারে তার শেষ বিশ্বকাপ।
আরও পড়ুন
- • উজবেকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল কলম্বিয়া
- • ওয়াশিংটন-তেহরান সমঝোতার প্রভাবে নিম্নমুখী অপরিশোধিত তেলের বাজার
- • মানবিক সহায়তা ও শান্তি প্রতিষ্ঠায় নারীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান বাংলাদেশের
- • পুলিশ প্রশাসনে রদবদল, বদলি হলেন ১২ কর্মকর্তা
- • যুদ্ধবিরতি, নিষেধাজ্ঞা শিথিল ও পারমাণবিক আলোচনায় নতুন অধ্যায়
- • আরও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বৃদ্ধি ২ হাজার ৫০৮ টাকা
- • ‘আলফা’ ট্রেলারে হৃত্বিক রোশনের চমক, ‘ওয়ার’ কানেকশনের ইঙ্গিত!
- • হ্যাটট্রিকের দিনেও বিতর্ক পিছু ছাড়ছে না মেসির
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • যুক্তরাষ্ট্রের মিসৌরিতে স্কাইডাইভিং বিমান বিধ্বস্ত, পাইলটসহ ১২ জন নিহত
