শেষ ষোলোতে জায়গা পেতে পারেন যারা
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:১২
ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে মর্যাদার আসর উয়েফা চ্যাম্পিয়নস লিগে আজ রাতেই নির্ধারিত হতে যাচ্ছে শেষ ষোলোর বাকি চারটি টিকিটের ভাগ্য। প্রথম লেগ শেষে কেউ এগিয়ে, কেউ পিছিয়ে—তবে আশা ছাড়েনি কেউই। এক গোলের লিড, দুই গোলের চ্যালেঞ্জ কিংবা তিন গোলের অসম্ভব সমীকরণ। সব মিলিয়ে আজকের রাত হতে যাচ্ছে রুদ্ধশ্বাস।
ইতিহাস, পরিসংখ্যান আর বর্তমান ফর্ম—সবকিছুই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই মুহূর্তে। গত রাতে চারটি দল ইতোমধ্যে শেষ ষোলো নিশ্চিত করেছে। আর আজ মাঠে নামছে আরো আট দল, যাদের সামনে আছে ভিন্ন ভিন্ন সমীকরণ। কেউ কেবল হার এড়ালেই চলবে, আবার কারো দরকার অবিশ্বাস্য প্রত্যাবর্তন।
চলুন দেখে নেওয়া যাক, কোন দলকে ঠিক কী করতে হবে পরের রাউন্ডে জায়গা নিশ্চিত করতে। রিয়াল মাদ্রিদ বনাম বেনফিকা (প্রথম লেগে রিয়াল ১-০ গোলে জয়ী)
স্প্যানিশ জায়ান্টরা এক গোলের লিড নিয়ে ঘরের মাঠে নামছে। দ্বিতীয় লেগে রিয়াল না হারলেই নিশ্চিত করবে শেষ ষোলো। বেনফিকা ৯০ মিনিটে ১ গোলে জিতলে ম্যাচ যাবে অতিরিক্ত সময়ে। ব্যবধান একই থাকলে টাইব্রেকার।
ইতিহাস বলছে, প্রতিপক্ষের মাঠে প্রথম লেগ জয়ের পর ৪০ বারের মধ্যে ৩৮ বারই পরের রাউন্ডে উঠেছে রিয়াল। বিপরীতে, ঘরের মাঠে প্রথম লেগে হারার পর আট চেষ্টায় মাত্র একবার ঘুরে দাঁড়াতে পেরেছে বেনফিকা।
সেক্ষেত্রে বলা যায়, রিয়াল পরিসংখ্যানের দিক থেকে অনেকটাই এগিয়ে।
পিএসজি বনাম মোনাকো (প্রথম লেগে পিএসজি ৩-২ গোলে জয়ী)
ফরাসি ডার্বিতে এগিয়ে বর্তমান চ্যাম্পিয়নরা। পিএসজি না হারলেই পাবে শেষ ষোলোর টিকিট। মোনাকো ৯০ মিনিটে ১ গোলে এগিয়ে থাকলে ম্যাচ গড়াবে অতিরিক্ত সময়ে, এরপর টাইব্রেকারের সম্ভাবনা। ইউরোপীয় প্রতিযোগিতায় প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে জয়ের পর ২০ বারের মধ্যে ১৯ বারই পরের রাউন্ডে উঠেছে পিএসজি।
পরিসংখ্যান বলছে, মোনাকোর কাজটা সহজ নয়। জুভেন্টাস বনাম গালাতাসারাই (প্রথম লেগে গালাতাসারাই ৫-২ গোলে জয়ী)
এই টাইয়ের সবচেয়ে কঠিন সমীকরণ জুভেন্টাসের সামনে। সরাসরি শেষ ষোলোতে উঠতে ৪ গোলের ব্যবধানে জিততে হবে জুভকে। ৯০ মিনিট শেষে জুভেন্টাস ৩ গোলে এগিয়ে থাকলে ম্যাচ যাবে অতিরিক্ত সময়ে। একই ব্যবধান থাকলে টাইব্রেকার।
চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে প্রথম লেগে ৩ বা তার বেশি গোলের ব্যবধানে হারের পর ঘুরে দাঁড়িয়ে পরের রাউন্ডে ওঠার ঘটনা মাত্র চারবার। জুভের সামনে তাই ইতিহাস গড়ার চ্যালেঞ্জ।
আতালান্তা বনাম ডর্টমুন্ড (প্রথম লেগে ডর্টমুন্ড ২-০ গোলে জয়ী)
ডর্টমুন্ড দুই গোলের লিড নিয়ে নামছে। শেষ ষোলোতে উঠতে আতালান্তাকে জিততে হবে ৩ গোলের ব্যবধানে। ৯০ মিনিট শেষে আতালান্তা ২ গোলে এগিয়ে থাকলে ম্যাচ যাবে অতিরিক্ত সময়ে, এরপর টাইব্রেকার। প্রথম লেগে ২ গোলের ব্যবধানে হারের পর কখনোই পরের রাউন্ডে যেতে পারেনি আতালান্তা। পরিসংখ্যান ডর্টমুন্ডের পক্ষেই কথা বলছে।
আজকের রাতেই নির্ধারিত হবে শেষ ষোলোর বাকি চারটি টিকিটের ভাগ্য। কাগজে-কলমে এগিয়ে রিয়াল, পিএসজি ও ডর্টমুন্ড। আর সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ জুভেন্টাসের সামনে।
আরও পড়ুন
- • বিশ্বকাপ গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে কারা?
- • আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল দেশের নিট বৈদেশিক মুদ্রার রিজার্ভ
- • বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: সাত দেশের ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততার অভিযোগ
- • উজবেকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল কলম্বিয়া
- • ওয়াশিংটন-তেহরান সমঝোতার প্রভাবে নিম্নমুখী অপরিশোধিত তেলের বাজার
- • মানবিক সহায়তা ও শান্তি প্রতিষ্ঠায় নারীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান বাংলাদেশের
- • পুলিশ প্রশাসনে রদবদল, বদলি হলেন ১২ কর্মকর্তা
- • যুদ্ধবিরতি, নিষেধাজ্ঞা শিথিল ও পারমাণবিক আলোচনায় নতুন অধ্যায়
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • যুক্তরাষ্ট্রের মিসৌরিতে স্কাইডাইভিং বিমান বিধ্বস্ত, পাইলটসহ ১২ জন নিহত
