রামগতিতে স্ত্রীকে কুপিয়ে জখম স্বামী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ মার্চ, ২০২৬, ০১:৩৭
লক্ষ্মীপুরের রামগতিতে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগে নিঝুম চন্দ্র দাস (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আহত মালতি দাস (২৬) বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (৭ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার চররমিজ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চররমিজ গ্রামের বিবিরহাট এলাকায় কৃষ্ণ কর্মকারের বাড়িতে এ ঘটনা ঘটে।
মালতি দাস ভোলার তজুমদ্দিন উপজেলার দিবাকর চন্দ্র দাসের মেয়ে। আর স্বামী নিঝুম চন্দ্র দাস গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মৃত হরি কিশোর দাসের ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, মালতি দাস তার বড় ভাই সুজন চন্দ্র দাসের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে স্বামী নিঝুম চন্দ্র দাসকে নিয়ে লক্ষ্মীপুরের রামগতির চররমিজ ইউনিয়নের বিবিরহাট এলাকায় কৃষ্ণ কর্মকারের বাড়িতে আসেন।
এর আগে শুক্রবার (৬ মার্চ) ভোলার তজুমদ্দিন উপজেলার কেমুল্লা গ্রামে বৌভাত অনুষ্ঠান শেষে শনিবার সকালে তারা আবার রামগতিতে ফিরে আসেন। শনিবার রাতে খাবার খেয়ে মালতি দাস ও তার স্বামী তপন কর্মকারের বসতঘরে ঘুমাতে যান। একপর্যায়ে মালতি ঘুমিয়ে পড়লে স্বামী নিঝুম চন্দ্র দাস ঘরে থাকা একটি কোদাল দিয়ে তার মাথায় একাধিক কোপ দেন। এতে মালতি দাস গুরুতর আহত হন। তার চিৎকারে বাড়ির লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
খবর পেয়ে রামগতি থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে অভিযুক্ত নিঝুম চন্দ্র দাসকে গ্রেপ্তার করে। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) লিটন দেওয়ান বলেন, ‘স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের কারণে এ ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে। স্বামী নিঝুম চন্দ্র দাসকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ’
আরও পড়ুন
- • ফল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতার পথে বাংলাদেশ: কৃষিমন্ত্রী
- • বিশ্বকাপ গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে কারা?
- • আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল দেশের নিট বৈদেশিক মুদ্রার রিজার্ভ
- • বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: সাত দেশের ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততার অভিযোগ
- • উজবেকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল কলম্বিয়া
- • ওয়াশিংটন-তেহরান সমঝোতার প্রভাবে নিম্নমুখী অপরিশোধিত তেলের বাজার
- • মানবিক সহায়তা ও শান্তি প্রতিষ্ঠায় নারীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান বাংলাদেশের
- • পুলিশ প্রশাসনে রদবদল, বদলি হলেন ১২ কর্মকর্তা
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • যুক্তরাষ্ট্রের মিসৌরিতে স্কাইডাইভিং বিমান বিধ্বস্ত, পাইলটসহ ১২ জন নিহত
