ঢাকা ওয়াসার এমডি নিযুক্ত আমিনুল ইসলাম
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০ মার্চ, ২০২৬, ২২:০৭
সাবেক সচিব মো. আমিনুল ইসলামকে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এই নিয়োগ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে নিয়োগ দেওয়া হয়। তার মেয়াদকাল ১ বছর। এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।
সাবেক সচিব আমিনুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ছিলেন। ৮৫ ব্যাচে প্রশাসন ক্যাডারের প্রায় ৬০০ জন কর্মকর্তার মধ্যে মেধায় পঞ্চম স্থান অধিকার করেছিলেন। তা সত্ত্বেও পলাতক ফ্যাসিস্ট সরকার তাকে পদোন্নতিবঞ্চিত করে। গত অন্তর্বর্তীকালীন সরকারের সময় তাকে ভূতাপেক্ষভাবে সচিব হিসেবে পদোন্নতি দেয়।
বিএনপি জোট সরকারের সময় শিক্ষার মানোন্নয়নে বিশেষ ভূমিকা রাখায় সাবেক সচিব আমিনুল ইসলাম জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত হয়েছিলেন। এজন্য ২০০৫ সালে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাকে সম্মাননা প্রদান করেন।
আরও পড়ুন
- • স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ
- • ইরান ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে উত্তেজনা বাড়ছে
- • জেডআরএফ’র উদ্যোগে ডা. জুবাইদা রহমানের জন্মদিনে দিনব্যাপী কর্মসূচি
- • ময়মনসিংহে নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু
- • জি-৭ বৈঠকে মোদির প্রশংসায় ট্রাম্প
- • ফল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতার পথে বাংলাদেশ: কৃষিমন্ত্রী
- • বিশ্বকাপ গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে কারা?
- • আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল দেশের নিট বৈদেশিক মুদ্রার রিজার্ভ
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
