১৮ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৭:৩৩

শিরোনাম
সংসদে ‘মুক্তিযুদ্ধে শহীদের সন্তান’ দাবি, পরে ভুল স্বীকার করলেন এমপি মালয়েশিয়ার যাত্রা শেষে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে: আইনমন্ত্রী চালের বাজার স্থিতিশীল, মজুতেও নেই ঘাটতি: বাণিজ্যমন্ত্রী ২৪ ঘণ্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৭৭ দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের অপারেশনাল সক্ষমতা বাড়াতে নতুন প্রকল্প দেশে প্রথমবার ফ্রি ট্রেড জোন গঠনের সিদ্ধান্ত, জানালেন মন্ত্রিপরিষদ সচিব

আর্দা গুলারের জাদুতে ২৬ বিশ্বকাপের টিকেট কাটলো তুরস্ক

আর্দা গুলারের জাদুতে ২৬ বিশ্বকাপের টিকেট কাটলো তুরস্ক

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০১ এপ্রিল, ২০২৬, ০৩:৫৬

রিয়াল মাদ্রিদ তারকা আর্দা গুলারের অসাধারণ পারফরম্যান্সে তুরস্ক ২০২৬ ফিফা বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। ইউরোপীয় প্লে-অফ ফাইনালে কসোভোকে ১-০ গোলে হারিয়ে তুর্কি জাতীয় দল ২০০২ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিয়েছে।

প্লে-অফ ফাইনালে ফাদিল ভোকরি স্টেডিয়ামে (প্রিস্টিনা) অনুষ্ঠিত ম্যাচের ৫৩তম মিনিটে কেরেম আকতুর্কোগলু গোল করে তুরস্ককে এগিয়ে দেন। তবে গোলের পেছনে মূল কৃতিত্ব আর্দা গুলারের। সেমিফাইনালে রোমানিয়ার বিপক্ষে (১-০) যেমন দুর্দান্ত অ্যাসিস্ট করে ফার্দি কাদিওগলুর গোলে জয় এনে দিয়েছিলেন, ফাইনালেও তিনি মাঠের নিয়ন্ত্রণ নিয়ে দলকে জয়ের পথ দেখান।

২০০২ বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জনের পর এটি তুরস্কের সবচেয়ে বড় সাফল্য। গত ২৪ বছর ধরে বিশ্বকাপের মূলপর্ব থেকে ছিটকে ছিল তারা। এবার ভিনসেনজো মন্টেলার অধীনে আর্দা গুলার, কেনান ইয়িলদিজ, হাকান চালহানোগলুর মতো তারকাদের নিয়ে দলটি দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে।

ম্যাচ শেষে আর্দা গুলার বলেন, “আমাদের একমাত্র স্বপ্ন ছিল বিশ্বকাপে যাওয়া। ইউরো চ্যাম্পিয়নশিপের পর থেকেই আমরা এই লক্ষ্যে কাজ করছি। আজ সবাই মিলে সেই স্বপ্ন পূরণ করেছি।”

তুরস্ক প্রথমে প্লে-অফ সেমিফাইনালে রোমানিয়াকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে। ফাইনালে কসোভোর বিপক্ষে শক্ত প্রতিরোধের মুখে পড়লেও আর্দার মিডফিল্ড নিয়ন্ত্রণ ও আক্রমণাত্মক খেলায় তারা জয় তুলে নেয়।২০২৬ বিশ্বকাপ আয়োজন করবে যৌথভাবে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র। তুরস্ক এখন গ্রুপ পর্বের ড্রয়ের অপেক্ষায়। তাদের গ্রুপসঙ্গীদের বিস্তারিত পরে জানা যাবে।

এই জয় তুর্কি ফুটবলে নতুন যুগের সূচনা করল বলে মনে করছেন বিশ্লেষকরা। ২১ বছর বয়সী আর্দা গুলারকে এখন থেকে ‘বিশ্বকাপের নায়ক’ হিসেবেই স্মরণ করা হবে তুরস্কে।

আরও পড়ুন