১৮ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৪:৩১

শিরোনাম
স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ জেডআরএফ’র উদ্যোগে ডা. জুবাইদা রহমানের জন্মদিনে দিনব্যাপী কর্মসূচি ফল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতার পথে বাংলাদেশ: কৃষিমন্ত্রী মানবিক সহায়তা ও শান্তি প্রতিষ্ঠায় নারীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান বাংলাদেশের পুলিশ প্রশাসনে রদবদল, বদলি হলেন ১২ কর্মকর্তা সংসদে ‘মুক্তিযুদ্ধে শহীদের সন্তান’ দাবি, পরে ভুল স্বীকার করলেন এমপি মালয়েশিয়ার যাত্রা শেষে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

৩ বছরের সন্তানকে গলা টিপে হত্যা, বাবা গ্রেপ্তার

৩ বছরের সন্তানকে গলা টিপে হত্যা, বাবা গ্রেপ্তার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৬, ১৯:০৫

রাজধানীর বাড্ডায় তিন বছরের সন্তানকে গলা টিপে হত্যার অভিযোগে শাহিন নামে মাদকাসক্ত বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে এ হত্যার ঘটনা ঘটে।

নিহত সন্তানের নাম হাবিব (০৩)। শিশুটি মা শিল্পী খাতুন ও বাবার সঙ্গে ঢাকায় বসবাস করত।

তাদের গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার হাসিয়াকান্দি গ্রামে। স্ত্রী শিল্পীর টাকায় চলত শাহিনের সংসার এবং মাদকের টাকাও নিতেন বলে জানা গেছে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, শিশুটির বাবা শাহিন একজন মাদকাসক্ত, সে পেশায় একজন রিকশাচালক; কিন্তু বর্তমানে কিছুই করতেন না। শিশুটির মা শিল্পী খাতুন বাসাবাড়িতে কাজ করে সংসার চালাত।

এমনকি মাদকের টাকাও স্ত্রীর কাছ থেকে নিতেন। না পেলেই ঝগড়া করতেন। সাংসারিক অভাব-অনটন ও পারিবারিক কলহের কারণে শিশুটিকে তার বাবা গলা টিপে হত্যা করেছে। তার গলায় ক্ষতচিহ্ন রয়েছে।

সত্যতা নিশ্চিত করে বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মো. জামাল হোসেন বলেন, ‘আমরা সংবাদ পেয়ে সোমবার রাত সাড়ে ১১টার দিকে শিশুটির লাশ উদ্ধার করেছি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শিশুটিকে গলা টিপে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় একটি থানায় থানায় মামলা হয়েছে।’

আরও পড়ুন