‘লুট, লুট’, বঙ্গ হারে ক্ষুব্ধ মমতা ব্যানার্জি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪ মে, ২০২৬, ২২:০২
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বড় ব্যবধানে পরাজয়ের পর ক্ষোভ উগরে দিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলাফলকে ‘লুট, লুট, লুট’ আখ্যা দিয়ে তিনি দাবি করেছেন, এই জয় নৈতিক নয় এবং তার দল ঘুরে দাঁড়াবে।
নির্বাচনের ফলাফলে দেখা গেছে, বিজেপি ১৪৮ আসনের সংখ্যাগরিষ্ঠতা পেরিয়ে ১৬৫টি আসনে জয় পেয়েছে এবং আরও ৪৩টি আসনে এগিয়ে রয়েছে। দীর্ঘদিন ‘অসম্ভব মিশন’ হিসেবে বিবেচিত পশ্চিমবঙ্গে এই ফলাফলকে বড় রাজনৈতিক পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।
চতুর্থবারের মতো ক্ষমতায় ফেরার লক্ষ্যে থাকা মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে ‘বিজেপি কমিশন’ বলে অভিযোগ করেন। তিনি বলেন, “১০০টির বেশি আসন লুট করা হয়েছে। নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নেয়নি। এটি কোনো নৈতিক জয় নয়, পুরোপুরি বেআইনি প্রক্রিয়া।”
নিজের শক্ত ঘাঁটি ভবানীপুর আসনেও ধাক্কা খেয়েছেন মমতা। সেখানে তিনি ১৫,১১৪ ভোটে পরাজিত হয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কাছে। এর আগে ২০২১ সালেও নন্দীগ্রামে মমতাকে হারিয়েছিলেন শুভেন্দু।
নির্বাচনে নজিরবিহীন ভোটার উপস্থিতি দেখা গেছে। প্রথম ধাপে ৯৩.১৬ শতাংশ এবং দ্বিতীয় ধাপে ৯১ শতাংশ ভোট পড়ে। পুরো রাজ্যে গড় ভোটার উপস্থিতি ছিল ৯২ শতাংশের বেশি, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ।
তবে ভোটের আগে নির্বাচন কমিশনের বিশেষ পুনর্বিবেচনা কার্যক্রমে প্রায় ৯০ লাখ ৮০ হাজার ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়া নিয়েও বিতর্ক তৈরি হয়। তৃণমূলসহ বিরোধীরা অভিযোগ করে, এটি পরিকল্পিতভাবে তাদের সমর্থকদের বাদ দেওয়ার চেষ্টা। যদিও নির্বাচন কমিশন জানিয়েছে, এটি নিয়মিত প্রক্রিয়ার অংশ।
এদিকে নির্বাচনকে ঘিরে বিভিন্ন অভিযোগ ও উত্তেজনার মধ্যেই কিছু কেন্দ্রে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়। সব মিলিয়ে এবারের নির্বাচন পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় ধরনের পালাবদলের ইঙ্গিত দিচ্ছে।
আরও পড়ুন
- • স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ
- • ইরান ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে উত্তেজনা বাড়ছে
- • জেডআরএফ’র উদ্যোগে ডা. জুবাইদা রহমানের জন্মদিনে দিনব্যাপী কর্মসূচি
- • ময়মনসিংহে নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু
- • জি-৭ বৈঠকে মোদির প্রশংসায় ট্রাম্প
- • ফল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতার পথে বাংলাদেশ: কৃষিমন্ত্রী
- • বিশ্বকাপ গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে কারা?
- • আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল দেশের নিট বৈদেশিক মুদ্রার রিজার্ভ
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
