১৮ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৪:২৮

শিরোনাম
স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ জেডআরএফ’র উদ্যোগে ডা. জুবাইদা রহমানের জন্মদিনে দিনব্যাপী কর্মসূচি ফল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতার পথে বাংলাদেশ: কৃষিমন্ত্রী মানবিক সহায়তা ও শান্তি প্রতিষ্ঠায় নারীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান বাংলাদেশের পুলিশ প্রশাসনে রদবদল, বদলি হলেন ১২ কর্মকর্তা সংসদে ‘মুক্তিযুদ্ধে শহীদের সন্তান’ দাবি, পরে ভুল স্বীকার করলেন এমপি মালয়েশিয়ার যাত্রা শেষে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

ভারতীয় ভিসা আবেদনে নতুন নিয়ম

ভারতীয় ভিসা আবেদনে নতুন নিয়ম

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫ জুন, ২০২৬, ১৫:০৫

ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক) ভারতীয় ভিসা আবেদনের অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়ায় নতুন নির্দেশনা জারি করেছে। সোমবার (১৫ জুন) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন নির্দেশনা অনুযায়ী, পরবর্তী কার্যদিবসের অ্যাপয়েন্টমেন্ট স্লট আগের কার্যদিবসেই প্রকাশ করা হবে। আবেদনকারীরা প্রতিদিন দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টার মধ্যে সাইন-আপ ও ওয়েবফাইল আপলোড করতে পারবেন। নির্ধারিত সময়ের মধ্যে সফলভাবে ওয়েবফাইল আপলোড সম্পন্ন হলে বিকেল ৫টা থেকে অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের সুযোগ মিলবে।

আইভ্যাক জানিয়েছে, আপলোড করা ওয়েবফাইল অবশ্যই মূল ভিসা আবেদনপত্রের আসল পিডিএফ ফাইল হতে হবে এবং সেটি ৩০ দিনের বেশি পুরোনো হওয়া যাবে না। কোনো ধরনের সম্পাদিত, পরিবর্তিত বা বিকৃত ফাইল সরাসরি বাতিল হিসেবে গণ্য হবে।

এদিকে মেডিকেল ভিসা আবেদনকারীদের জন্যও বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মেডিকেল ভিসাধারীদের ভিসায় উল্লেখিত হাসপাতালেই চিকিৎসা নিতে হবে। হাসপাতাল পরিবর্তনের প্রয়োজন হলে ভারতের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও)-এর আগাম অনুমতি নিতে হবে।

আইভ্যাক আরও সতর্ক করে জানিয়েছে, এফআরআরও-এর অনুমোদন ছাড়া হাসপাতাল পরিবর্তন করলে তা ভিসা বিধির গুরুতর লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। এর ফলে ভবিষ্যতে ভারতে প্রবেশে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন আবেদনকারী।

প্রতিফলন/ রাশ

আরও পড়ুন