২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২১:১৫

শিরোনাম
শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল জ্বালানি সংকট, ব্রিকস ও শুল্ক ইস্যুতে সরকারের অবস্থান জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা নতুন রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত ইসি, দিনক্ষণ এখনো চূড়ান্ত নয় শাহজালাল বিমানবন্দরে অতিরিক্ত আন্তর্জাতিক ফ্লাইটে সাময়িক স্থগিতাদেশ

তুরস্কে যাচ্ছে বাংলাদেশের আনন্দ শিপইয়ার্ডের তৈরি ৫৫০০ টনের জাহাজ

তুরস্কে যাচ্ছে বাংলাদেশের আনন্দ শিপইয়ার্ডের তৈরি ৫৫০০ টনের জাহাজ

প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ১২:২৮

বাংলাদেশের আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড স্লিপওয়েজ লিমিটেড তুরস্কে রপ্তানি করছে সাড়ে পাঁচ হাজার ডেডওয়েট টনের অত্যাধুনিক বহুমুখী মালবাহী জাহাজ ‘ওয়েস ওয়ার’।

আগামীকাল রোববার (৭ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে এই জাহাজটি তুরস্কের খ্যাতনামা কোম্পানি নোপ্যাক শিপিং অ্যান্ড ট্রেডিং লিমিটেড-এর কাছে হস্তান্তর করা হবে।

হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নৌ-পরিবহন মন্ত্রণালয় ও শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন, শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এবং বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রমিজ সেন।

আনন্দ শিপইয়ার্ড কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তর্জাতিক মানের নকশা ও প্রযুক্তিতে তৈরি এই জাহাজটির দৈর্ঘ্য ৩৪১ ফুট, প্রস্থ ৫৫ ফুট এবং গভীরতা ২৫ ফুট। শক্তিশালী ২,৭৩৫ হর্সপাওয়ারের ইঞ্জিনচালিত জাহাজটি ঘণ্টায় সর্বোচ্চ ১২ নট গতিতে চলতে পারে। ইস্পাতের কয়েল, কয়লা, সার, খাদ্যশস্যসহ বিভিন্ন ধরনের মালামাল পরিবহনে সক্ষম এই জাহাজটি।

বর্তমানে স্থানীয় জাহাজ নির্মাণ শিল্পের বার্ষিক বাজার মূল্য প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলার।

সংশ্লিষ্টরা মনে করছেন, যথাযথ সরকারি সহায়তা ও বিনিয়োগ পেলে বাংলাদেশ এশিয়ার অন্যতম জাহাজ রপ্তানিকারক দেশে পরিণত হতে পারে।

জা/প্র 

আরও পড়ুন