২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২১:১৫

শিরোনাম
শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল জ্বালানি সংকট, ব্রিকস ও শুল্ক ইস্যুতে সরকারের অবস্থান জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা নতুন রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত ইসি, দিনক্ষণ এখনো চূড়ান্ত নয় শাহজালাল বিমানবন্দরে অতিরিক্ত আন্তর্জাতিক ফ্লাইটে সাময়িক স্থগিতাদেশ

ক্লাউডফ্লেয়ার নেটওয়ার্ক ত্রুটিতে বিশ্বব্যাপী ওয়েবসাইটে বিঘ্ন

ক্লাউডফ্লেয়ার নেটওয়ার্ক ত্রুটিতে বিশ্বব্যাপী ওয়েবসাইটে বিঘ্ন

প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৫, ১৭:২৮

ওয়েবসাইটের নিরাপত্তা ও ইন্টারনেট ট্রাফিক ব্যবস্থাপনার জন্য পরিচিত প্রযুক্তিপ্রতিষ্ঠান ক্লাউডফ্লেয়ার জানিয়েছে, তাদের বৈশ্বিক নেটওয়ার্কে সমস্যা দেখা দেওয়ায় বিশ্বের বিভিন্ন দেশে ওয়েবসাইট ও অ্যাপ ব্যবহারে বিঘ্ন ঘটেছে। ডাউনডিটেক্টর নামের অনলাইন ট্র্যাকার জানায়, এক্স (সাবেক টুইটার), অনলাইন গেম ‘লিগ অব লেজেন্ডস’, স্পটিফাই, ক্যানভা, গ্রাইন্ডার, অ্যামাজন, চ্যাটজিপিটি সহ একাধিক সেবায় সমস্যার সৃষ্টি হয়।

ক্লাউডফ্লেয়ারের এই ত্রুটির কারণে বিশ্বের প্রায় ২০ শতাংশ ওয়েবসাইট ডাউন হয়ে যায়। বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটার দিকে দেশের অনেক সংবাদ পোর্টালসহ অসংখ্য ওয়েবসাইটে সমস্যার মুখোমুখি হতে হয়। ব্যবহারকারীরা সাইটে প্রবেশ করতে না পারায় ডাউনডিটেক্টরে প্রচুর অভিযোগ জমা পড়ে। প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্ক সময় স্থানীয় সকাল আটটায় ক্লাউডফ্লেয়ার–বিষয়ক অভিযোগ প্রায় ৬০০–এ নেমে আসে, যদিও শুরুর দিকে এটি প্রায় পাঁচ হাজারে পৌঁছেছিল।

নিউইয়র্ক সময় সকাল সাতটার কিছু আগে ক্লাউডফ্লেয়ার একটি স্ট্যাটাসে জানায়, তারা সমস্যার বিষয়ে অবগত এবং দ্রুত সমাধানের জন্য কাজ করছে। প্রায় ২০ মিনিট পর দেওয়া হালনাগাদে বলা হয়, পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে, তবে সমস্যার উৎস এখনও তদন্তাধীন। সকাল ৮টা ১৫ মিনিটে আরও একটি হালনাগাদে বলা হয়, কিছু সেবা আগের অবস্থায় ফিরে এসেছে, বাকিগুলো স্বাভাবিক করতে কাজ চলছে।

ক্লাউডফ্লেয়ার সাইবার আক্রমণ ঠেকানো এবং ওয়েবসাইটের কনটেন্ট দ্রুত লোড করতে সহায়ক বিভিন্ন সেবা প্রদান করে। এক্স ও চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।

বিশ্বব্যাপী ইন্টারনেট সেবায় সম্প্রতি একাধিকবার বড় ধরনের বিঘ্ন দেখা গেছে। গত মাসে মাইক্রোসফট অ্যাজুরে সমস্যা দেখা দেয়, এবং ২০২৫ সালের অক্টোবরে অ্যামাজনের ওয়েব সার্ভিসে ত্রুটির কারণে স্ন্যাপচ্যাট, রেডিটসহ হাজার হাজার ওয়েবসাইট ও জনপ্রিয় অ্যাপের সেবা কয়েক ঘণ্টা ব্যাহত হয়েছিল।

বিজনেস ইনসাইডারকে দেওয়া এক বিবৃতিতে ক্লাউডফ্লেয়ারের মুখপাত্র জানান, সকাল ৬টা ২০ মিনিটে তাদের একটি সেবায় ‘অস্বাভাবিক ট্রাফিক’ শনাক্ত করা হয়। তিনি বলেন, এ ট্রাফিকের কারণ এখনও নিশ্চিত নয়, তবে সব ধরনের ট্রাফিক যাতে স্বাভাবিকভাবে সার্ভ হয়, তার জন্য তারা সম্পূর্ণ সক্ষমতায় কাজ করছে। এরপর এই অস্বাভাবিক ট্রাফিকের উৎস নির্ধারণের কাজ চলবে।

আরও পড়ুন