০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৮:১৭

শিরোনাম
২০২৬-২৭ অর্থবছরে শিক্ষাখাতের বাজেটে থাকছে সর্বোচ্চ বরাদ্দ : শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২ আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রান্তিক গ্রাহকদের বিবেচিনায় রেখে বিদ্যুৎমূল্য পুনঃবিবেচনার অনুরোধ জানায় বিদ্যুৎ বিভাগ হাম ও উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ নৌবাহিনীর বহরে যুক্ত হলো অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ

অবৈধ বাস কাউন্টার সরানোর নির্দেশ ডিএমপির

অবৈধ বাস কাউন্টার সরানোর নির্দেশ ডিএমপির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৫ এপ্রিল, ২০২৬, ২৩:৪৩

রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের লক্ষ্যে শহরের অভ্যন্তরে থাকা সব অনুমোদনহীন আন্তঃজেলা বাস কাউন্টার সাত দিনের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 

রবিবার (৫ এপ্রিল) ডিএমপি সদর দপ্তর থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এই সময়সীমা বেঁধে দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে সংশ্লিষ্ট বাসের রুট পারমিট বাতিলসহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরের অভ্যন্তরে রুট পারমিট ব্যতীত পরিচালিত আন্তঃজেলা নাইট কোচ কাউন্টারগুলো যানজটের অন্যতম প্রধান কারণ। এসব অবৈধ কাউন্টার, যত্রতত্র পার্কিং এবং যাত্রী ওঠা-নামার ফলে মহানগরে রাত্রিকালেও তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। নাগরিক সেবা উন্নত করতে এবং যান চলাচল নির্বিঘ্ন রাখতে এসব অবৈধ স্থাপনা দ্রুত অপসারণ করা প্রয়োজন।

বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়েছে, গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকা ব্যতীত অন্য কোনো স্থানে আন্তঃজেলা বাস কাউন্টার পরিচালনা করা যাবে না। আগামী সাত কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট মালিকদের স্ব-উদ্যোগে এসব কাউন্টার সরিয়ে নিতে অনুরোধ করা হয়েছে। অন্যথায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড, অর্থদণ্ড, রুট পারমিট বাতিল ও মালামাল বাজেয়াপ্তসহ কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করবে ডিএমপি।

আরও পড়ুন