স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় মির্জা ফখরুলের
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৩ জুন, ২০২৬, ১৯:২০
অর্থনীতিতে সাম্য ও ন্যায্যতা নিশ্চিত করা এবং অলিগার্কদের প্রভাব ভেঙে দেওয়া সরকারের অন্যতম লক্ষ্য বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১৩ জুন) রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত ‘বাণিজ্য, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অর্থনৈতিক কূটনৈতিক কর্মপরিকল্পনা’ শীর্ষক সম্মেলনে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকারের লক্ষ্য বাংলাদেশকে একটি স্বনির্ভর, স্থিতিশীল ও শিল্পোন্নত রাষ্ট্রে পরিণত করা, যেখানে প্রতিটি নাগরিক সমৃদ্ধি ও মর্যাদার ন্যায্য অধিকার ভোগ করবে।
তিনি বলেন, ঝুঁকি মোকাবিলা, স্থিতিস্থাপকতা বৃদ্ধি এবং নতুন উদ্যম নিয়ে এগিয়ে যাওয়ার মধ্য দিয়েই দেশের ভবিষ্যৎ নির্মাণ সম্ভব। সরকার নতুন সম্ভাবনা কাজে লাগাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত বলেও উল্লেখ করেন তিনি।
মন্ত্রী আরও বলেন, দায়িত্ব গ্রহণের পর অল্প সময় পার হলেও সরকারের লক্ষ্য ও অঙ্গীকার সুস্পষ্ট এবং দৃঢ়।
এর আগে সকালে যুবদলের নবগঠিত কমিটির সদস্যদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী -র মাজারে শ্রদ্ধা নিবেদন করেন মির্জা ফখরুল। সেখানে সাংবাদিকদের তিনি বলেন, অর্থনৈতিক সাম্য ও ন্যায্যতা প্রতিষ্ঠার পাশাপাশি অলিগার্কদের প্রভাব নির্মূল করাই সরকারের অন্যতম লক্ষ্য।
এ সময় তিনি আশা প্রকাশ করেন, -এর ভিশন বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং তরুণদের সম্পৃক্ততার মাধ্যমেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব হবে।
আরও পড়ুন
- • প্রধানমন্ত্রীর উপদেষ্টার দেশে ফেরত আসা ‘অনাকাঙ্ক্ষিত': পররাষ্ট্রমন্ত্রী
- • তারল্য সংকট মোকাবিলায় ইসলামী ব্যাংককে আরও ২৫০০ কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক
- • ভারতীয় ভিসা আবেদনে নতুন নিয়ম
- • প্রতারণা মামলায় আবার গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি
- • দীর্ঘ বিরতির পর চালু হচ্ছে ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট
- • দিল্লি বিমানবন্দরের ঘটনায় গুরুত্ব দিচ্ছে সরকার, আজই জানানো হবে সিদ্ধান্ত
- • আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
- • ময়মনসিংহের ধোবাউড়ায় শিশুর মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন,তদন্তে পুলিশ
- • পাবনায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরও ৩ জনের মৃত্যু, নিহত বেড়ে ৩
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
- • জবির এমসিজে বিভাগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার আয়োজিত
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • বিশ্বকাপ মিশনে যুক্তরাষ্ট্রে নিজস্ব শেফ ও খাবার নিয়ে হাজির নরওয়ে দল
- • শত দিন পরবর্তী বিএনপি সরকার: প্রতিশ্রুতির পথ নাকি প্রশ্নের পাহাড়?
- • ইভটিজিং সামাজিক অভিশাপের এক নীরব বিস্তার
- • মধ্যপ্রাচ্য যুদ্ধের শত দিন: আগুনের বৃত্তে দাঁড়িয়ে বিশ্বের ভবিষ্যৎ
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • রাত ১টার মধ্যে ৮ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
