ময়মনসিংহের ধোবাউড়ায় শিশুর মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন,তদন্তে পুলিশ
জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৫ জুন, ২০২৬, ১৩:৪৫
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় নিখোঁজের মাত্র কয়েক ঘণ্টা পর ৫ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৪ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কংস নদী থেকে মরদেহটি উদ্ধার করে স্থানীয়রা।
জানা যায়, ওইদিন বিকেলে বাড়ির পাশ থেকে হঠাৎ নিখোঁজ হয় শিশুটি। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে পারেননি। পরে সন্ধ্যায় কংস নদীতে একটি শিশুর মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। এরপর পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে শনাক্ত করেন।
স্বজনদের দাবি, মরদেহ উদ্ধারের পর গোসলের প্রস্তুতির সময় শিশুটির শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন এবং রক্তক্ষরণের আলামত দেখা যায়। এতে তাদের মধ্যে সন্দেহ তৈরি হয় যে, শিশুটিকে নির্যাতনের পর হত্যা করে নদীতে ফেলে দেওয়া হতে পারে।
খবর পেয়ে ধোবাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে সোমবার মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ধোবাউড়া থানার ওসি সাইফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে কিছু আলামত পাওয়া গেছে, যা তদন্তাধীন। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদনের পর নিশ্চিত হওয়া যাবে।
ঘটনাটি ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রতিফলন/ রাশ
আরও পড়ুন
- • ভারতীয় ভিসা আবেদনে নতুন নিয়ম
- • প্রতারণা মামলায় আবার গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি
- • দীর্ঘ বিরতির পর চালু হচ্ছে ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট
- • দিল্লি বিমানবন্দরের ঘটনায় গুরুত্ব দিচ্ছে সরকার, আজই জানানো হবে সিদ্ধান্ত
- • আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
- • ময়মনসিংহের ধোবাউড়ায় শিশুর মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন,তদন্তে পুলিশ
- • রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলা, হতাহত ৬
- • ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ
- • পাবনায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরও ৩ জনের মৃত্যু, নিহত বেড়ে ৩
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
- • জবির এমসিজে বিভাগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার আয়োজিত
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • বিশ্বকাপ মিশনে যুক্তরাষ্ট্রে নিজস্ব শেফ ও খাবার নিয়ে হাজির নরওয়ে দল
- • শত দিন পরবর্তী বিএনপি সরকার: প্রতিশ্রুতির পথ নাকি প্রশ্নের পাহাড়?
- • ইভটিজিং সামাজিক অভিশাপের এক নীরব বিস্তার
- • মধ্যপ্রাচ্য যুদ্ধের শত দিন: আগুনের বৃত্তে দাঁড়িয়ে বিশ্বের ভবিষ্যৎ
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • রাত ১টার মধ্যে ৮ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
