২৪ জুন ২০২৬, বুধবার, ০০:৩৫

শিরোনাম
জুয়া-ফিক্সিংয়ে কঠোর আইন, সংসদে বিল জলবায়ু তহবিল দ্রুত কার্যকর করার আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে দুই মন্ত্রী ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের নামে ভুয়া পেজ খুলে বিভ্রান্তি সৃষ্টি সৌরবিদ্যুতে সুখবরের ইঙ্গিত দিলেন চিফ হুইপ! বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ WEF প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ ডেঙ্গু মোকাবিলায় বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড

চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮ জুন, ২০২৬, ১৭:০৫

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০২৪-২৫ অর্থবছরে ৩২ লাখ ১৬ হাজার ৩৭টি টিইইউএস কন্টেইনার হ্যান্ডলিং করেছে। এটি গত ৪৮ বছরের মধ্যে সর্বোচ্চ বলে দাবি করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানানো হয়েছে, বন্দরকে বিশ্বমানের ‘গ্রিন ও স্মার্ট পোর্ট’-এ রূপান্তরের লক্ষ্যে আধুনিক রোবোটিক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

সাফল্যের চিত্র তুলে ধরে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, একই সময়ে ১৩.০৭ কোটি মেট্রিক টন কার্গো হ্যান্ডলিং এবং ৪ হাজার ৭৭টি জাহাজ হ্যান্ডলিং সম্পন্ন হয়েছে, যা গড়ে প্রায় ৪.৫ শতাংশ প্রবৃদ্ধি নির্দেশ করে। বন্দর কর্তৃপক্ষ বলছে, এত সাফল্যের পরও একটি মহল তাদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে।

বন্দর কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ২০২৫ সালে চট্টগ্রাম বন্দর ৫ হাজার ৪৬০ কোটি ১৮ লাখ টাকা রাজস্ব আয় করেছে, যা পূর্ববর্তী বছরের তুলনায় ৭.৫৫% বেশি। এই সময়ে কর-পূর্ববর্তী উদ্বৃত্ত মুনাফা দাঁড়িয়েছে ৩ হাজার ১৪২ কোটি ৬৮ লাখ টাকা। এছাড়া ২০২৫ সালে বন্দর কর্তৃপক্ষ সরকারি কোষাগারে ভ্যাট, ট্যাক্স ও এনটিআর বাবদ রেকর্ড ১ হাজার ৮০৪ কোটি ৪৭ লাখ টাকা জমা দিয়েছে, যা জাতীয় অর্থনীতিতে বন্দরের শক্তিশালী অবস্থানের প্রতিফলন।

বিবৃতিতে তারা লিখেছে, বন্দরের কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা আনতে ব্যাপক ডিজিটালাইজেশন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। বর্তমানে টিওএস, ই-গেইট ও ই-পেমেন্ট সিস্টেম চালুর ফলে জাহাজের গড় টার্ন-অ্যারাউন্ড টাইম ২.১২ দিনে নেমে এসেছে এবং আমদানিকারকরা দ্রুত পণ্য খালাস করতে পারছেন। ‘পেপারলেস পোর্ট’ বাস্তবায়নের লক্ষে সিপিএ স্কাই ও পোর্ট সিঙ্গেল উইনডোর মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি বন্দরের ইয়ার্ড সক্ষমতা ৫৩ হাজার টিইইউএস থেকে ৫৯ হাজার টিইইউএস-এ উন্নীত করা হয়েছে।

বন্দরের সার্বিক নিরাপত্তা ও আইএসপিএস কমপ্লায়েন্স বজায় রাখায় ইউএস কোস্ট গার্ড কর্তৃক পরিচালিত সর্বশেষ অডিটে চট্টগ্রাম বন্দর ‘জিরো অবজারভেশন’ অর্জন করেছে। এছাড়া আন্তর্জাতিক নৌ-বাণিজ্য সম্প্রসারণে করাচি-চট্টগ্রাম সরাসরি কন্টেইনার রুট চালু হয়েছে এবং ইউরোপ ও আমেরিকার সঙ্গে সরাসরি যোগাযোগ বৃদ্ধির সুযোগ তৈরি হয়েছে।

বিবৃতিতে জানানো হয়েছে, চট্টগ্রাম বন্দরকে বিশ্বমানের ‘গ্রিন ও স্মার্ট পোর্ট’-এ রূপান্তরের লক্ষ্যে আধুনিক রোবোটিক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। ২০৪০ সালের মধ্যে বন্দরের সক্ষমতা বর্তমানের চেয়ে ৪ গুণ বৃদ্ধির লক্ষ্যে কাজ চলছে, যা চট্টগ্রাম বন্দরকে অদূর ভবিষ্যতে দক্ষিণ এশিয়ার প্রধান লজিস্টিক হাব হিসেবে প্রতিষ্ঠিত করবে।

প্রতিফলন/টিএস 

আরও পড়ুন