ফ্লুমিনেন্সেতে আবেগঘন প্রত্যাবর্তন থিয়াগো সিলভার
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ২৩ জুন, ২০২৬, ২২:৪০
আবারও শৈশবের ক্লাব ফ্লুমিনেন্সেতে ফিরলেন ব্রাজিলের অভিজ্ঞ ডিফেন্ডার থিয়াগো সিলভা। দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সোমবার তার প্রত্যাবর্তনের আনুষ্ঠানিক ঘোষণা দেয় ব্রাজিলিয়ান ক্লাবটি।
নতুন চুক্তি অনুযায়ী, ২০২৬ সালের শেষ পর্যন্ত ফ্লুমিনেন্সের জার্সিতে খেলবেন ৪১ বছর বয়সি এই তারকা ডিফেন্ডার।
গত বছরের শেষদিকে ফ্লুমিনেন্সে ছেড়ে পর্তুগিজ ক্লাব পোর্তোতে যোগ দিয়েছিলেন সিলভা। তবে ইউরোপীয় মৌসুম শেষে চুক্তির মেয়াদ শেষ হলে তিনি ফ্রি এজেন্টে পরিণত হন। এরপরই তাকে ফেরানোর উদ্যোগ নেয় তার পুরোনো ক্লাব।
দীর্ঘ আলোচনার পর শেষ পর্যন্ত সফল হয় ফ্লুমিনেন্সে। ক্লাবটির ইতিহাসের অন্যতম সফল এই ফুটবলারকে আবারও দলে টানতে সক্ষম হয় তারা।
২০২৫ সালের শেষদিকে সিলভার বিদায় ফ্লুমিনেন্সের পরিকল্পনার অংশ ছিল না। ক্লাব কর্তৃপক্ষ চেয়েছিল চুক্তি অনুযায়ী অন্তত ২০২৬ সালের মাঝামাঝি পর্যন্ত তিনি দলে থাকুন। কিন্তু ব্যক্তিগত ও পেশাগত কারণে তিনি ইউরোপে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।
ব্রাজিলিয়ান গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তার সেই সিদ্ধান্তের পেছনে ছিল পরিবারের কাছাকাছি থাকা এবং ২০২৬ বিশ্বকাপে ব্রাজিল দলে জায়গা পাওয়ার লক্ষ্য। তবে শেষ পর্যন্ত জাতীয় দলে জায়গা না পাওয়ায় সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি।
পোর্তোর সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার পর তার ভবিষ্যৎ নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। এমন পরিস্থিতিতে পুরোনো ক্লাব ফ্লুমিনেন্সের টানেই আবারও ফিরলেন তিনি।
ইউরোপে খেলা চালিয়ে যাওয়া কিংবা অবসরের দিকে এগোনোর বিকল্প থাকলেও শেষ পর্যন্ত আবেগ আর পরিচিত পরিবেশকেই বেছে নেন থিয়াগো সিলভা।
দীর্ঘ আলোচনার পর সমঝোতা চূড়ান্ত করে ক্লাবটি এবং দ্বিতীয় দফায় ফ্লুমিনেন্সের জার্সি গায়ে তোলার বিষয়ে সম্মতি দেন এই অভিজ্ঞ ডিফেন্ডার। তার প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত ক্লাব সমর্থকরাও।
প্রতিফলন/ এনজেএস
আরও পড়ুন
- • দেশের ১৬ জেলায় সকাল ৯টার মধ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস
- • ঢাকাসহ ১৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা
- • ৬ বিশ্বকাপে গোল করে ইতিহাস গড়লেন রোনালদো
- • ভিসা নীতিতে বড় পরিবর্তন ওমানের
- • জুয়া-ফিক্সিংয়ে কঠোর আইন, সংসদে বিল
- • কৃষক কার্ড ভাইরাল কবির হোসেনের মৃত্যু
- • ফ্লুমিনেন্সেতে আবেগঘন প্রত্যাবর্তন থিয়াগো সিলভার
- • রেফারিকে ‘চোর’ আখ্যা, বিশ্বকাপ থেকে বহিষ্কার ধারাভাষ্যকার
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান
